বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রেমিকের বাড়িতে প্রেমিকার ৪দিন ধরে অনশন
প্রেমিকের বাড়িতে প্রেমিকার ৪দিন ধরে অনশন
ময়মনসিংহ অফিস :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.৩১মি) ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ের দাবিতে ‘প্রেমিক’ আব্দুস সোবানের বাড়িতে টানা ৫ দিন ধরে অনশন করে চলছেন শিমু আক্তার (২০) নামে এক কিশোরী।
খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বিয়ের দাবিতে অনশনকারী এ স্কুল ছাত্রীকে দেখার জন্যে প্রতিদিন ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিমুর প্রেমিক আব্দুস সোবান (২২) কুমুরিয়া নয়াপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয়রা জানান, ২৬ মে শুক্রবার সন্ধ্যা থেকে বিয়ের প্রলোভনে নিজ বাড়িতে প্রেমিকাকে নিয়ে আসে সোবান। এক পর্যায়ে পিতা-মাতার চাপের মুখে মেয়েটিকে নিজ বাড়িতে রেখে প্রেমিক সোবান বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর শিমু আক্তার বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়।
শিমু আক্তার বলেন, ‘স্কুল জীবন থেকে সোবানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শুক্রবার সন্ধায় ‘প্রেমিক’ বিয়ের প্রলোভনে তাকে বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে প্রেমিক সোবান তার পিতা-মাতার কথামত বাড়ি থেকে পালিয়ে যায়। তার পরিবার আমাকে মেনে নিতে অস্বীকৃতি জানায়। বর্তমানে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছি।’
এ বিষয়ে সোবানের বাবা আব্দুল কাদির বলেন, তার ছেলে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসেননি। মেয়েটি নিজেই রাতে তার বসত ঘরে প্রবেশ করেছে।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম মিয়া জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ
অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী