বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মানব কঙ্কালের হাড় উদ্ধার
গাজীপুরে মানব কঙ্কালের হাড় উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৩.৩১মি) গাজীপুরের শ্রীপুর থেকে মাথার খুলিসহ মানব দেহের কঙ্কালের কিছু হাড় উদ্ধার করেছে পুলিশ।
৩১ মে বুধবার দুুপুরে উপজেলার টেংড়া মধ্যপাড়া এলাকায় থেকে হাড়গুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. আইনুল হক জানান, গত মঙ্গলবার রাত ১২টার দিকে স্থানীয় এক যুবক বাড়ি ফেরার পথে অন্ধকারে অজ্ঞাত দুই ব্যক্তির কথোপকথন শুনে। এসময় তাদের পরিচয় জানতে চাইতে ওই দুই ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই যুবক বাড়ি থেকে টর্চ লাইট এনে সেখানে পলিথিনে মোড়ানো অবস্থায় মানব দেহের হাড় ভর্তি একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি তাকে এবং শ্রীপুর থানায় জানায়।
শ্রীপুর থানা পুলিশের এসআই কায়সার আহমেদ জানান, খবর পেয়ে বুধবার দুপুরে কঙ্কালের হাড়গুলো উদ্ধার করা হয়েছে। একটি শপিং ব্যাগে মানব দেহের হাড়গুলো পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল। কঙ্কালটি আনুমানিক ৭/৮ মাস আগের এবং চোরেরা বিক্রির জন্য নিয়ে হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা