শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » তৃণমূল পর্যায়ে বাজেট ভাবনা- সরেজমিন ময়মনসিংহ অঞ্চল “সরকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে যেন বাজেট করে”
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » তৃণমূল পর্যায়ে বাজেট ভাবনা- সরেজমিন ময়মনসিংহ অঞ্চল “সরকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে যেন বাজেট করে”
বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তৃণমূল পর্যায়ে বাজেট ভাবনা- সরেজমিন ময়মনসিংহ অঞ্চল “সরকার সাধারণ মানুষের কথা মাথায় রেখে যেন বাজেট করে”

---ময়মনসিংহ অফিস :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৪৬মি) ১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করা হবে। ২০১৭-১৮ অথর্ বছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার সর্ব বৃহৎ বাজেট নিয়ে ময়মনসিংহের অঞ্চলের প্রান্তজন অর্থাৎ তৃনমূল মানুষের বাজেট ভাবনা জানতে চেষ্টা করেছিলাম।

এ সরেজমিন প্রতিবেদন তৈরী করার সময় বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকার দিনমজুর, সবজি চাষী ,ধানচাষী,ফুটপাতের চা-দোকানি, প্রান্তিক কৃষক সহ বিভিন্ন পেশার মানুষ জন সাথে খোলা-মেলা কথা হলে তাঁরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে অম্ল-মধূর মতামত ব্যক্ত করেন।

প্রায় সবারই এক কথা ,কৃষিতে ভূর্তকি বাড়ানো হউক আর জিনিস-পত্রের দাম নাগালের মধ্যে থাকলে তারা খেয়ে-পড়ে বেচে থাকতে পারবেন। অনেকে বাজেট নিয়ে নিজের ক্ষোভ ও ঝেড়েছেন।

ঈশ্বরগঞ্জের রড়জুড়া গ্রামের দিনমজুর কালাম বলেন,প্রতিদিন ভোর বেলা অন্যের জমিতে কামলা (মজুরি)দিলে সন্ধ্যা পর্যন্ত ৩’শ টাকা পাই(পান)। ওই টাকা দিয়ে সংসারের প্রতিদিনের খরচ মেটানো সম্ভব হয় না।তার ভাষায়, বাজেট বুঝি না,তবে জিনিস পত্রের দাম কম থাকলে পরিবার নিয়ে খেয়ে-পড়ে দিন কাটানো যাবে।

গৌরীপুরের রামগোপালপুর গ্রামের সবজি চাষি নজরুল মিয়া বলেন, কীট নাশক,সার বীজ,ডিজেলের দাম সব সময় বাড়ে(বৃদ্বিপায়) কিন্তু আমরা পানির দরে শাক-সবজি বেচি(বিক্রয়করি) দাম পাইনা।

একই গ্রামের কৃষক মাহাতাব উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সরকার ধানের দাম বাড়াইলেও(বৃদ্ধি করলেও) কৃষক পায় না,পায় চাটুকার আর পাতি নেতারা। কৃষক ধানের ন্যায্য মূল্য পাইলে(পেলে)দেশের অনেক সমস্যার সমাধান হবে। তাছাড়া কৃষিতে ভূর্তকি বাড়ানো উচিত।

হালুয়াঘাটের ধারা বাজারের ফুটপাতের চা-দোকানি মিরাজসিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরার (আমাদের) বাজেট বুঝার (বুঝবার) দরহার (প্রয়োজন) কি? সরকার কম দামে জিনিসপত্রের ব্যবস্থা করলে আমরার (আমাদের) সুবিধা অইতো(হতো)। বাজেট নিয়া মাথা ঘামাইনা কারণ কিছু বুঝিনা। তবে একটাই বুঝি নতুন বাজেট অইলে (হলে) হগল (সব) সময় জিনিসপত্রের দাম বাড়ে।

গফরগাঁওয়ের পাগলা বাজারের খুচরা সবজি বিক্রেতা আল-আমিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সরকার কৃষকের ধানের দাম বাড়াইলে (বৃদ্ধি করলে) কৃষক লাভবান অইত (হতো)। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়তে থাকায় কৃষক মেরুদন্ড সোঁজা করে দাঁড়াতে পারে না। এর লাগাম টেনে না ধরলে সাধারণ মানুষের কষ্ট কোনদিন যাবে না।বরং দিন দিন সকলের কষ্ট আরো বাড়বে।

এসব বিষয় মাথায় রেখে সাধারণ মানুষের সুবিধা প্রাধান্য দিয়ে বাজেট পেশ করলে দেশের মানুষের মাঝে স্বস্তি আসবে। সরকারেরও সুনাম বাড়বে বলে প্রান্তজনেরা মনে করেন।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় :  উপযুক্ত দাম নাই কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)