শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » সিলেটে নওমুসলিম আজিজ এর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা
প্রথম পাতা » শিরোনাম » সিলেটে নওমুসলিম আজিজ এর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা
বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে নওমুসলিম আজিজ এর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

---সিলেট প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মি.) সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় নিজের নিরাপত্তার জন্য সাধারন ডায়েরী করতে এসেছিলেন এক নওমুসলিম। উল্টো পুলিশ থাকেই নিরাপত্তার নামে আটক করে রেখেছে থানায়।

ফেসবুকে তার নামে হিন্দুদের নিয়ে হুমকি ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে দেওয়া হয় কম্পিউটার দিয়ে কারসাজি করে বানানো পোষ্ট। যার বিরুদ্ধে এসব কারসাজির অভিযোগ নিয়ে থানায় এসেছিলো আব্দুল আজিজ এখন উল্টো তার দেওয়া মামলায় গ্রেফতার হতে হয়েছে তাকে।

থানা হাজতে ঠাই হল নও মুসলিম আব্দুল আজিজ কানুকে। তার অপরাধ ইসলামী আদর্শে নিজেকে জড়ানো আর অন্যান্যদের মধ্যে প্রচারের অপরাধ। যখন তিনি কানু ছিলেন, তখন ছিলেন নিরপরাধ। আব্দুল আজিজ হওয়া তার জীবনের কাল হয়েছে বলে তার মন্তব্য। তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তাকে গ্রেফতার করা হলেও পুলিশ বলছে তার নিরাপত্তার জন্য তাকে থানা আটক রাখা হয়েছে।

সুত্রে জানাগেছে, সিলেট শহরের জনৈক রাকেশ রায় নামে এক ব্যাক্তির এজাহারের ভিত্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ৫৭ ধারায় এফআইআর করে পরে রাকেশ রায়ের মামলায় আজিজকে গ্রেফতার দেখানো হয়। পুলিশের ভুমিকায় গোলাপগঞ্জ জুড়ে ক্ষোভ বিরাজ করছে। যদিও পুলিশ বলছে তার নিরাপত্তার জন্য তাকে থানা আটক রাখা হয়েছে।

ঘটনা সূত্রে জানাগেছে মৌলভী বাজার জেলার করিমপুর গ্রামের সুনিল বাবু দাশ এর ছেলে কানন সারতি ওরফে কানু দাস প্রায় ৪বছর পূর্বে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। এরপর তার নতুন নাম হয় আব্দুল আজিজ, নতুন ঠিকানা সিলেট গোলাপগঞ্জ উপজেলার ডামপাল গ্রামে। এই ৪বছরে নিজের বাবা-মা সহ ২০ থেকে ৩০ জন হিন্দুকে তিনি ইসলাম ধর্মে দিক্ষীত করেছেন।

আব্দুল আজীজের হিন্দু থেকে মুসলমান হওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি সিলেট বিভাগীয় হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদ। ফেসবুকে তার নামে হিন্দুদের নিয়ে হুমকি ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে দেওয়া হয় কম্পিউটার দিয়ে কারসাজি করে বানানো পোষ্ট। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় জিডির আবেদন নিয়ে এসে উল্টো থাকেই গ্রেফতার করে বসেছে পুলিশ। যার বিরুদ্ধে এসব কারসাজির অভিযোগ নিয়ে থানায় এসেছিলো আব্দুল আজীজ এখন উল্টো তার দেওয়া মামলায় গ্রেফতার হতে হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার গোলাপগঞ্জ মডেল থানায় বিকালে রাত যোগাযোগ করার পর রাত প্রায় সাড়ে ১১টায় থানার অফিসার ইনচার্জ (ওসি)এ কে এম ফজলুল হক শিবলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ‘আজিজ একটা ড্যাঞ্জারাস (বিপদজনক) লোক, কত মুসলমান আছে কেউ বাড়াবাড়ী করেনা, সে এত মুসলমান বানাতে যায় কেন?

তার ভালোর জন্য আটকে রেখেছি। না হলে বাকি হিন্দুরা তাকে কিডনাপ করে মেরে ফেলবে। তার জন্য জেলখানাই নিরাপদ।’ সে কেন থানায় এসেছিলো এবং কোন মামলা ছাড়া থাকে কেন গ্রেফতার করা হলো জানতে চাইলে তিনি আরো জানান, সে একটা সাধারন ডায়েরী (জিডি) আবেদন নিয়ে এসেছিলো সন্দেহ হওয়ায় আটক করা হয়েছে। রাকেশ বাবু আসলে আজিজের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।

খোজঁ নিয়ে জানাগেছে জকিগঞ্জ উপজেলার কেরাইয়া পল্লীশ্রী গ্রামের মৃত সুরেশ রায়ের ছেলে রাকেশ রায় জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।

জিডি আবেদনের কপিতে আব্দুল আজীজ রাকেশ রায়কে অভিযুক্ত করে উল্লেখ করেছিলেন “ ফেসবুকে আমার সাবেক জাতি ভাই (হিন্দু দাদা রাকেশ রায়) আমার নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি তৈরী করে আমাকে হেয় প্রতিপন্ন ও রাস্ট্রীয়ভাবে দেশদ্রোহী দেখানোর জন্য অপপ্রচার চালাচ্ছেন। আমি উনাকে (রাকেশ) অনুরোধ করি আমার নামে ভিন্ন ধরনের বাজে কথা বার্তা না লিখার জন্য। তিনি আমার কথায় কর্নপাত না করে আমাকে লাদেন ও জঙ্গী বলে গালাগাল করেন যার প্রমাণ ফেসবুক মেসেঞ্জারে রয়েছে।”

--- এদিকে অনুসন্ধানে দেখা গেছে আব্দুল আজিজ মুসলমান হওয়ার পর থেকে তার বাবা-মা ও পরিবারের অনেক সদস্যকে মুসলমান করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি নওমুসলিম হওয়ার সুবাধে বিদেশ থেকে বিভিন্ন জনের আর্থিক সাহায্য পেয়ে থাকেন।

মৌলভীবাজারের গ্রামের বাড়ীতে গেলে পুরনো ধর্মের অনেককেই তিনি ইসলাম ধর্মের দাওয়াত দিতেন যা অনেক সময় ফেসবুকে আপলোড করতেন। ধীরে ধীরে হিন্দুদের মুসলমান বানানো ও এই দাওয়াত দেওয়ার বিষয়টি মেনে নিতে পারেনি হিন্দু ধর্মের অনেকে। এছাড়া পেশায় স্বাস্থ্যকর্মী হওয়ার সুবাধে দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত অনেক হিন্দু রোগীকে নিজ উদ্যোগে বিদেশ থেকে প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে চিকিৎসা করাতেন।

তার এই মহানুভবতায় অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহন করে। এই বিষয়টি স্বীকার করে মামলার বাদী জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সদস্য রাকেশ রায় মোবাইল ফোনে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান সে সবাইকে মন ভুলিয়ে ধর্মান্তরিত করছে এটি ঠিক নয়।

নিজের বিরুদ্ধে ভুয়া আইডি থেকে অপপ্রচার চালানোর অভিযোগ মিথ্যা দাবী করে তিনি জানান কম্পিউটার কারসাজি কিনা সঠিক বলা যাচ্ছেনা।





শিরোনাম এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)