বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
প্রথম পাতা » খেলা » বিকেএসপি’তে ‘সার্টিফিকেট কোর্স ইন ক্রিকেট’ এর উদ্বোধন
বিকেএসপি’তে ‘সার্টিফিকেট কোর্স ইন ক্রিকেট’ এর উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) বিকেএসপি’তে ১ জুন বৃহস্পতিবার ক্রিকেট বিভাগ আয়োজিত ‘সার্টিফিকেট কোর্স ইন ক্রিকেট’ শীর্ষক ২১ দিনের একটি কোর্স শুরু হয়েছে । মোট ২০জন অংশগ্রহণকারী এ কোর্সে অংশ নিচ্ছে। দেশের বিভিন্ন স্পোর্টস প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, জেলা ক্রীড়া সংস্থা ও বর্তমান ক্রিকেটারগণ এ কোর্সের অংশগ্রহণকারী। বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে কমিউনিটি স্পোর্টসের উন্নয়নের কথা উল্লেখ করে কোচেস কোর্সে অংশগ্রহণকারীদেরকে এ কোর্সের গুরুত্ব তুলে ধরেন এবং নিজ নিজ এলাকায় ক্রিকেটের আধুনিক কলা-কৌশল পৌঁছে দেয়ার আহবান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক(ক্রীড়া বিজ্ঞান)নুসরাৎ শারমিন, এ্যাথলেটিক্সের চীফ কোচ শেখ আব্দুল জাব্বার, ক্রিকেট বিভাগের সকল প্রশিক্ষক ও সকল ক্রীড়া বিভাগের বিভাগীয় প্রধানগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রিকেট বিভাগের চীফ কোচ মাসুদ হাসান। বক্তব্যে তিনি জাতীয় ক্রীকেটে বিকেএসপি’র অবদানের কথা তুলে ধরেন।





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ