শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে ৩৫টি গ্রামের ছাত্ররা চরম ভোগান্তিতে
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে ৩৫টি গ্রামের ছাত্ররা চরম ভোগান্তিতে
বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে ৩৫টি গ্রামের ছাত্ররা চরম ভোগান্তিতে

---ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১১মি.) অপেক্ষার প্রহর যেন শেষ হয়না ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রতিদিন দেখা যায় স্কুল/কলেজ পোশাক পড়ুয়া একদল ছাত্র/ছাত্রী গাড়ির অপেক্ষায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে। কাঁধে ব্যাগ নিয়ে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহরগুনে তাদের। সময় মতো আসছেনা ঢাকা-সিলেট মহাসড়কের চলাচল গামী হবিগঞ্জ টু আউশকান্দি লোকাল মিনি বাস। দেরি করে আসলেও যথাসময় ক্লাস ধরতে পারছেনা শিক্ষার্থীরা। কারো হাতে কারো পিটে স্কুল ব্যাগ নিয়ে বাসের অপেক্ষায় স্কুলে ও কলেজে যাওয়ার সময়টা পার করে দিচ্ছে মহাসড়কে।

জানা গেছে ঢাকা-সিলেট মহাসড়কে মাত্র ৯টি হবিগঞ্জ টু আউশকান্দি পরিবহণের মিনি বাস চলাচল করে যা তুলনায় অনেকংশে কম । স্কুল কলেজ মাদ্রাসার পাশাপাশি চরম সংকটময় সময় এবং বন্দি দশায় জীবন যাপন করছেন ঐতিহ্যবাহী পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণার তিনটি ইউনিয়নের গ্রামীণ জনপদের অর্ধলক্ষাধিক লোকজন ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর যখন বাস আসে তখন সল্প আসনের কারণে অনেকেই দাড়িঁয়ে দাড়িঁয়ে ঝুলে ঝুলে যেতে হয় প্রায় সময় দেখা যায় জীবনের ঝুকিঁ নিয়ে বাসের উপরে উঠে যেতে দেখা গেছে । ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হচ্ছে পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগণা এই পরগণার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিনারপুর উচ্চ বিদ্যালয়, দিনারপুর কলেজ, দিনারপুর দাখিল মাদ্রাসা, পানিউমদা রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজে এই ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনই.. দেবপাড়া ইউনিয়নের, গোপলার বাজার, ভানুদেব, বিজনারপার, যিটকা,সদরঘাট, ইসলামপুর, দেবপাড়া, নলসুজা, মাঠ বনগাঁও, রুদ্রগ্রাম, আইনগাঁও,গজনাইপুর ইউনিয়নের, কায়স্থগ্রাম, লোগাঁও, মামদপুর, শিলালেরপুঞ্জি, শংঙ্করসেনা, শেখেরপাড়া, বনগাঁও, কান্দিগাঁও, টিলাপাড়া, দেওপাড়া, সাতাইহাল, কুড়াগাঁও, এবং পানিউমদা ইউনিয়নের, ভরচড়, রুকনপুর, বরকান্দি,বড়গাঁও, পানিউমদা, কুড়াগাঁও, সহ প্রায় ৩৫টি গ্রামের সাড়ে ৩ হাজার ছাত্র/ছাত্রী মহাসড়ক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করে থাকে। অন্যদিকে সচেতন মহল দাবী করছে, প্রশাসনিক ভাবে যদি কোনো প্রদক্ষেপ গ্রহণ করা না হলে এই হাজার হাজার শিক্ষার্থীদের দুর্ভোগ কমবেনা । ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুত গতিতে কত বাস আসে যায় কিন্তু স্কুল/কলেজের ছাত্র/ছাত্রী দেখলে নিদিষ্ট ষ্ট্যান্ডে বাস থামেনা। এভাবে ঘন্টা দুই এক দাড়িয়ে থেকেও গাড়িতে উঠতে পারেনা অনেকেই। এসব সমস্যা এখন নিত্যদিনের। এতে করে সাধারণ শিক্ষার্থী সহ মহাসড়কে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন। ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে অনেক সুনামধন্য স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। আর এইসব প্রতিষ্টানের নেই কোনো নিজস্ব পরিবহন ব্যবস্থা। পরিবহন সমস্যার কারণে অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন সরকার কতৃক নিষিদ্ধ যানবাহন সিএনজি (অটোরিকশা) করে যাতায়াত করে।

এতে করে অনেক সময় ঘটে দূর্ঘটনা। শিক্ষার্থীদের জন্য নেই কোনো ব্যতিক্রমী ব্যবস্থা, শিক্ষার্থীদের যাতায়াতে এক নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। এদিকে মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের চেক পোষ্ট থাকায় সরকার কতৃক নিষিদ্ধ সি.এন.জি সহ ৩চ্যাকার যানবাহন গুলো পুলিশের তাড়ায় অবিরত ঘটাচ্ছে দূর্ঘটনা। অনেক সময় প্রাণের ভয়ে সিএজিতে উঠছেনা ছাত্র/ছাত্রীরা। দিনারপুর কলেজের চলমান এইসএসসি পরীক্ষার্থী সৈরত আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,প্রতিদিন আমরা ঘন্টার পর ঘন্টা দাড়াইয়া থাকি কিন্তু বাসের দেখা মিলেনা পরীক্ষাকেন্দ্রে যাইতেও দেরি ঐই যায়,পানিউমদা রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র শাহ রুবেল জানান, আমরা কলেজে যাওয়ার লাগি গাড়ির জন্য খুব কষ্ট করতে অয় আমরা নিয়মিত ক্লাস ধরতে পাররাম না এ সমস্যা দূর না করলে অনেক কষ্ট করতে অইবো আমরার।

এ চরম অবস্থায়,মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের যাতায়াত কঠিন হয়ে পড়েছে। এই জটিল সমস্যা সমাধানের জন্য সংসদ সদস্য,সংরক্ষিত আসনের সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান সহ সকল প্রশাসনিক কর্মর্কতার দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ