বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিষ খাইয়ে ৮ মাসের সন্তান হত্যা : ঘাতক মা গ্রেফতার
বিষ খাইয়ে ৮ মাসের সন্তান হত্যা : ঘাতক মা গ্রেফতার
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক),গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪০মি.) গাজীপুরের শ্রীপুরে দুধের সঙ্গে বিষ পান করিয়ে নিজের ৮ মাসের সন্তানকে হত্যার অভিযোগে সামিয়া আক্তার বীথি (২০) নামে এক গৃহবধূকেকে গ্রেফতার করেছে পুলিশ।
৩১ মে বুধবার রাতে শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদনান লাবিব ওরফে সাদ (৮ মাস) শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে।
শ্রীপুর থানার এসআই সৈয়দ আজিজুল হক বলেন, পারিবারিক কলহের জেরে বুধবার রাত ১১টার দিকে মা সামিয়া আক্তার বীথি দুধের সঙ্গে বিষ মিশিয়ে আদনানকে পান করান। এতে আদনানের মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১২টার দিকে শিশুটির লাশ উদ্ধার।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। বীথি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুধের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা