শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » সাথী’র এক মাসেও খুনের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ
প্রথম পাতা » শিরোনাম » সাথী’র এক মাসেও খুনের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ
বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাথী’র এক মাসেও খুনের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ

---মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৫মি.) বিশ্বনাথে একমাস পূর্বে উদ্ধারকৃত অজ্ঞাত মহিলার লাশের সন্ধান বের করতে পারেনি পুলিশ। এমনকি দীর্ঘ একমাস অতিবাহিত হলেও সেই খুনের কোনো রহস্যও উদঘাটন করা সম্বব হয়নি। গত ২২এপ্রিল সকালে রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের রাস্তার পাশ থেকে ওই মহিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ওইদিন অজ্ঞাত পরিচয়ে পুলিশ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-১১। ওইদিন লাশের বুকের মধ্যে থাকা একটি ব্যাগের ভেতরে পাসপোর্ট সাইজের দুইটি ছবি পাওয়া যায়। এরই সূত্র ধরে সন্দেহবাজন হিসেবে ইমরান আহমদ রিয়াদ (২৮) নামের একজনকে গ্রেফতার করা হয়। সে রামচন্দ্রপুর গ্রামের মৃত মুছলিম আলীর পুত্র। সেই সাথে সন্দেহবাজন হিসেবে পাশ্ববর্তী পালেরচক গ্রামের মৃত ইছবর আলীর পুত্র সিএনজি চালক লুৎফুর রহমান (২৫) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়। কিন্তু তাদের কাছ থেকেও কোনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। ওই অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নিয়ে রামচন্দ্রপুর ও পালেরচক এলাকায় চলছে তুলপাড়।
অনুসন্ধানে পাওয়া যায়, খুন হওয়া ওই মহিলা ৪ বছর ৯ মাস বয়সের (বর্তমান বয়স) এক শিশু কন্যা ছামিয়া আকতার আনিছা’র মাতা। ওই মহিলার নাম হচ্ছে তানজিয়া আকতার সাথী। তার নাম আনিছার টিকার একটি কার্ড থেকে পাওয়া যায়। তার স্বামী উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত কুতুব উদ্দিনের পুত্র ছাইদুর রহমান ছয়িদ। এলাকায় ‘সৈয়দ’ নামে পরিচিত। সে প্রায় ৫বছর ধরে সৌদি আরব রয়েছে। সে দেশে থাকতে একজন ডাকাত ছিল বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
প্রবাসী সৈয়দ’র মায়ের সাথে আলাপকালে জানাযায়, তার ছেলে ‘সৈয়দ’ দেশে থাকতে বেশ কয়েকমাস একাধিক মামলায় পলাতক হয়ে এলাকা ছাড়া ছিল। আর সে পলাতক থাকা অবস্থায় পরিবারের অজান্তে ‘সাথী’কে বিয়ে করে। সে প্রবাসে যাওয়ায় ‘সাথী’ হটাৎ করে ‘আনিছা’কে সাথে নিয়ে তাদের বাড়িতে গিয়ে সৈয়দের স্ত্রী এবং আনিছা তার মেয়ে বলে দাবি করে। কিন্তু সাথী তার শিশুকন্যা আনিছা’কে সৈয়দের বাড়িতে রেখে গ্রেফতার হওয়া ওই লুৎফুর রহমানের হাত ধরে পালিয়ে যায়। এনিয়ে এলাকায় ব্যপক আলোচনা সমালোচনার জন্ম নেয়।
অপর আরেকটি সূত্রে জানাযায়, প্রায় দেড় বছর পূর্বে ‘সাথী’ দ্বিতীয় স্বামীর দাবি নিয়ে রামপাশা বাজার থেকে রিকশাযোগে লুৎফুর রহমানের গ্রামের বাড়ি পালেরচকের উদ্ধেশ্যে রওয়ানা দেয়। সন্ধ্যা ঘনিয়ে আসলে বখাটেদের খপ্পরে পরে পার্শ্ববর্তী পাঠাকইন গ্রামের গণি মিয়া (৬৫) নামের এক মুরব্বির বাড়িতে আশ্রয় নেয়। তখন গণি মিয়া স্থানীয় মেম্বারসহ কয়েকজন লোককে তার বাড়িতে ডেকে সমবেত করেন। এসময় ‘সাথী’ তাদেরকে জানায় সিএনজি চালক লুৎফুর রহমান (গ্রেফতারকৃত) তার বিবাহীত স্ত্রী। তখন উপস্থিত মুরব্বিয়ানদের মধ্যস্ততায় লুৎফুর রহমান ও তার দুই ভাই ছয়ফুল আলম এবং নুর আলমকে ডেকে নিয়ে ‘সাথী’কে তাদের হাতে তুলে দেন। বর্তমানে এবিষয়টি সম্পুর্ণভাবে অস্বীকার করছেন লুৎফুরের ভাই নুর আলম। আর তাদের হাতে তুলে দেয়ার প্রায় দেড় বছরের ভেতের সাথী’র লাশ উদ্ধার করে পুলিশ। লাশের ছবি দেখে লুৎফুর রহমানের স্ত্রী বলে সনাক্ত করেন মধ্যস্থকারি গণি মিয়া। এবং সাথী’র প্রথম স্বামী সৈয়দের বাড়িতে গেলে সেই ছবি দেখে সাথী বলে সনাক্ত করেন সৈয়দ’র মা। তবে সাথী সৈয়দ’র বাড়িতে স্থায়ীভাবে বসবাস না করায় তার বাবার বাড়ির পরিচয় পাওয়া যায়নি। এমনকি প্রবাসী সৈয়দের মা’ও তার বাবার বাড়ির ঠিকানা বলতে পারেননি। তবে সাথী অন্য জেলার ভাষায় কথা বলতো বলে তিনি জানান। লুৎফুর রহমান’কে জিজ্ঞাসাবাদ করা হলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে অনেকেই মনে করছেন।
এব্যাপারে মামলার তদন্তকারি অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) কামাল হোসেন বলেন, এই অজ্ঞাত মহিলার লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় পাওয়ার সন্ধানে রয়েছেন। আর খুনের রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান।





শিরোনাম এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

আর্কাইভ