শনিবার ● ৩ জুন ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রলীগ নেতা দল থেকে বহিষ্কার
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রলীগ নেতা দল থেকে বহিষ্কার
ময়মনসিংহ অফিস :: (২০ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৩মি.) ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগে তিন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজ রাজ্জাক অনিককে বহিষ্কার করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নূরে রাব্বি মোরাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক নয়ন মন্ডলকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান, যারা ছাত্রলীগের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে ছাত্রলীগ তাদের কখনো প্রশ্রয় দেয় না।





ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড