রবিবার ● ১৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে লেগুনা চাপায় শিশুর মৃত্যু
কালীগঞ্জে লেগুনা চাপায় শিশুর মৃত্যু

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে লেগুনা চাপায় তাওহীদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷
১৪ নভেম্বর শনিবার সকাল পৌনে ৮টার দিকে কালীগঞ্জ মহিলা কলেজ সংলগ্ন মুনশুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ৷
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমার পিপিএম জানান, শনিবার সকালে বাড়ির পাশে কালীগঞ্জ মহিলা কলেজ সংলগ্ন রবি কাস্টমার কেয়ারের বিপরীতে রাস্তা পারাপারের সময় টঙ্গী থেকে কালীগঞ্জগামী একটি লেগুনা শিশু তাওহীদকে চাপা দিয়ে চাকার নিচে করে প্রায় ১০০ গজ টেনে হিচড়ে নিয়ে যায় ৷ পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ৷ সেখানে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয় ৷ ঢাকায় নিয়ে যাওয়ার সময় বেলা সাড়ে ১১টায় দিকে তার মৃত্যু হয় ৷ ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয়রা লেগুনাটি আটক করেছে ৷ বর্তমানে এটি কালীগঞ্জ থানায় রয়েছে ৷ আর এ ঘটনায় এলাকায় বইছে শোকের মাতম ৷
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান নিকট ঘটনার সত্যতা স্বীকার করেছেন ৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা