শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » কৃষি » লংগদুতে অগ্নি সংযোগের ঘটনায় বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া লোকজন ফিরতে শুরু করেছে
প্রথম পাতা » কৃষি » লংগদুতে অগ্নি সংযোগের ঘটনায় বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া লোকজন ফিরতে শুরু করেছে
রবিবার ● ৪ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লংগদুতে অগ্নি সংযোগের ঘটনায় বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া লোকজন ফিরতে শুরু করেছে

---ষ্টাফ রিপোর্টার :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৮মি.) রাঙামাটির লংগদুতে ৩টি পাহাড়ি গ্রামে অগ্নি সংযোগের ঘটনায় বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া লোকজন ফিরতে শুরু করেছে। ফিরে আসা লোকজনের জন্য প্রশাসন ২টি আশ্রয় কেন্দ্র খুলেছে। আশ্রয় কেন্দ্রে আসার লোকজনকে খাদ্য সহ অন্যন্য সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন ও সেনা বাহিনী।
পাহাড়িদের বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় অভিযান অব্যাহত রয়েছে। রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ৪ জুন রবিবার পর্যন্ত আরো ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ১২ গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে পুলিশের দায়ের করা মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামী করায় গ্রেফতার আতংকে লংগদু উপজেলা এখন প্রায় পুরুষ শুন্য হয়ে পড়েছে।
পার্বত্য শরনার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এবং  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা লংগদুতে ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করেন।
এদিকে রাঙামাটির লংগদু’তে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আগামীকাল ৫ জুন সোমবার ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনটির রাঙামাটি জেলা ইউনিটের পক্ষ থেকে গনমাধ্যমে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অর্ধবেলা সড়ক অবরোধ চলা কালে দূর পাল্লার সকল যানবাহন ও নৌ পরিবহন (লঞ্চ-ট্রলার) না চালানোর জন্য ইউপিডিএফ এর পক্ষ থেকে মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
তবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রোগী বহনকারী এম্বুলেন্স-জরুরি বিদ্যুত-পানি-গ্যাস সরবরাহকারী সংস্থা,সংবাদপত্রের গাড়ি ও বাইসাইকেল অবরোধেরআওতায় থাকবেনা।





আর্কাইভ