শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ জুন ২০১৭
প্রথম পাতা » বিনোদন » এটিএন বাংলা চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ক্রাইম পেট্রোল’
প্রথম পাতা » বিনোদন » এটিএন বাংলা চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ক্রাইম পেট্রোল’
সোমবার ● ১২ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এটিএন বাংলা চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ক্রাইম পেট্রোল’

---নজরুল ইসলাম তোফা,বিনোদন প্রতিবেদক :: ‘ক্রাইম প্রেট্রোল’ দেশীয় সত্য কাহিনী অবলম্বনে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক। এই নাটকের প্রতিটি পর্বে সত্য কাহিনী নিয়ে দর্শকের সামনে অগ্রসর হয়। নাটকটি নির্মাতা সুনিপুণ হাতে সত্য ঘটনার উৎস যেখানে, সেখানে গিয়ে সমাজের নানান অপরাধ চিহ্নিত করে সত্যতা যাচাই বাছাই করে সেখানেই ব্যস্তবধর্মী শুটিং ইউনিট স্হাপন করেন এবং তা অত্যন্ত সচ্ছতার সহিত হৃদয় স্পর্শী করে ফুটিয়ে তুলেন। বলা চলে, এ দেশের বিভিন্ন অঞ্চলের সত্য ঘটনা নিয়েই ধারাবাহিক নাটক ‘ক্রাইম প্রেট্রোল’। অবৈধ মাদক ব্যবসা, খুন গুম, ধর্ষণ, কুৎসিত রাজনীতি চক্রের হত্যা কান্ড, অসম্ভব ক্ষমতার দাপট, লড়াই, অসাধু দালাল, চোর-বাটপার এবং জোচ্চর সহ নানান জাতীয় বাস্তব চরিত্রায়ন ঘটে থাকে প্রতি পর্বে। অপর দিকে, এই সব অপরাধের বিরুদ্ধে এদেশের সৎ, ন্যায়-নিষ্ঠাবান, সাহসী কিছু পুলিশ অফিসার সঠিক তত্ত্ব সংগ্রহ করে অত্যন্ত দক্ষতার সহিত অভিযান চালিয়ে দোষিদেরকে আইন সংগত ভাবে সঠিক সাজা নির্ধারণ করে। এমনই অসংখ্য মামলার সাথে বিভিন্ন পুলিশ বাহিনীর সাফল্য গাঁথা নাটকীয় চরিত্রের সমন্বয় ঘটিয়ে এই ধারাবাহিক নাটক ‘ক্রাইম প্রেট্রোল’ নির্মিত হচ্ছে। যার প্রত্যেকটি পর্ব দর্শক নন্দিত হচ্ছে এবং আগামীতেও হবে। দর্শক গ্রহণযোগ্যতা অন্যান্য নাটকের চেয়ে এখন শীর্ষে। টিআরপি রেটিংয়ে ধারাবাহিকটির অবস্থান শীর্ষে। নির্মাতা মনে করছেন যে উদ্দেশ নিয়ে ‘ক্রাইম পেট্রোল’ নির্মাণ করা হয়েছিল, সেই উদ্দেশ সফল হয়েছে। সবধরনের দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ্য হয়েছে। দেশীয় ঘটনা বহুল নানান তত্ত্ব সমৃদ্ধ কাহিনী নিয়ে রচনা করছেন ড. মাহফুজুর রহমান এবং আশরাফুল ইসলাম পিপিএমের পরিচালনায় নাটক ‘ক্রাইম প্রেট্রোল’।

ক্রাইম প্রেট্রোলের প্রতিটি ঘটনা দুই পর্বের মধ্যে চমৎকার ক্লাইমেকসে পরিসমাপ্তি ঘটানো হয়। ইতিমধ্যে নাটকটির প্রায় ৩৯ পর্ব প্রচার হয়েছে।
এই প্রসঙ্গে আশরাফুল ইসলাম পিপিএম বলেন, ভারতীয় স্যাটেলাইট আগ্রাসনে আমাদের দর্শকদের ঘরমুখো করার যে উদ্দেশ্য ছিল, তা দেশীয় ‘ক্রাইম প্রেট্রোল’ নির্মাণে সেই আগ্রাসন থেকে জনগনকে বাহির করতে সক্ষম হয়েছে এবং ক্রাইম প্রেট্রোল দিনে দিনে জনসমর্থন পাচ্ছে। পরিচালক বলেন, সামনে বেশকিছু ভালো গল্প নিয়ে ভালো কাজ হবে এমন কথা ব্যক্ত করেন। ধারাবাহিক এই ‘ক্রাইম প্রেট্রোল’ নাটকটি এটিএন বাংলায় নিয়মিতভাবে প্রতি শনিবার রাত ৮.৪৫ মিনিটে প্রচারিত হয়।





আর্কাইভ