সোমবার ● ১২ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » “আইনের লোক” সন্তানের সন্ধানের দাবীতে সাংবাদিক সম্মেলন
“আইনের লোক” সন্তানের সন্ধানের দাবীতে সাংবাদিক সম্মেলন
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫মি.) রাজধানী ঢাকার উত্তরা থেকে ঝিনাইদহের এনামুল হক (৩১) নামে এক গ্যারেজ মিন্ত্রীকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এনামুল ঝিনাইদহ সদর উপজেলার বড় কামারকুন্ডু গ্রামের দিনমজুর আলী হোসেনের ছেলে। গত দুই বছর ধরে তিনি ঢাকার তুরাগ থানার অধীন দিয়াবাড়ি এলাকায় গ্যারেজ মিস্ত্রী হিসেবে কাজ করতেন। দিয়াবাড়ি এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গত ১ জুন ভোর ৫ টার দিকে তাকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার পর ১১ দিন ধরে এনামুলের কোন খোঁজ পায়নি স্বজনরা। ফলে নিরুপায় হয়ে ১২ জুন সোমবার দুপুর নিখোঁজ সন্তানের সন্ধানের দাবীতে ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন তার পিতা আলী হোসেন।
সাংবাদিক সম্মেলনে এনামুলের স্ত্রী শারমিন সুলতানা, চার বছর বয়সী মেয়ে সুমাইয়া খাতুন, বাবা আলী হোসেন, মা চামেলি খাতুন, ভাই শামিম হোসেন, সেলিম হোসেন ও নাজমুল হক উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুলের বাবা আলী হোসেন উল্লেখ করেন, দুই বছর ধরে তার ছেলে ঢাকার দিয়াবাড়ি এলাকার একটি গ্যারেজে মিস্ত্রী হিসেবে কাজ করেন। তার ছেলে কোন সন্ত্রাসী কাজের সাথে জড়িত নয় দাবী করে মা চামেলি বেগম বলেন, গত পহেলা জুন ভোরের দিকে এনামুলের রুম মেট ঝিনাইদহের গোয়ালপাড়ার রাজুর মাধ্যমে জানতে পারি সাদা পোশাকে অস্ত্রসস্ত্র নিয়ে ৮/১০ জনের একটি দল নিজেদের “আইনের লোক” পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়।
এরপর থেকে গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। এনামুলের স্ত্রী শারমিন সুলতানা জানান, এ ব্যাপারে তুরাগ থানায় তার শ্বশুর আলী হোসেন একটি জিডিও করেছেন। জিডি নং ১০৬। স্ত্রী শারমিন বলেন, আমরা তুরাগ থানায় যোগাযোগ করেছি পুলিশ আমাদের জানিয়েছে, এনামুল নামে তারা কোন লোককে গ্রেফতার করেনি।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা