মঙ্গলবার ● ১৩ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৯মি.) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা।
হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলায় এবং ১১ জুন রবিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা জানান, গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ করা হচ্ছে। ভোগড়া বাইপাস থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত চার লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে। এ দিকে রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি। চালকরা পাকা রাস্তা থেকে গাড়ি নামাচ্ছে না। ফলে যানজট হচ্ছে।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হোসেন সরকার জানান, মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। এদিকে রবিবার মধ্য রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। যার কারণে ওই রুটে গাড়ি চলাচল বিঘিœত হচ্ছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় থেকে মৌচাক পর্যন্ত, ঢাকার দিকে নন্দন পর্যন্ত এবং টাঙ্গাইলের দিকে শিলাবৃষ্টি পেট্রোল পাম্প পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। তিনি আরো জানান, বিকালেও সড়কে যানজট ছিল।





গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে