শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ জুন ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » দফায় দফায় দমকা হাওয়া সহ ভারী বর্ষণ
প্রথম পাতা » পটুয়াখালী » দফায় দফায় দমকা হাওয়া সহ ভারী বর্ষণ
মঙ্গলবার ● ১৩ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দফায় দফায় দমকা হাওয়া সহ ভারী বর্ষণ

---হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৭মি.) মৌসুমী নিম্নচাপের কারনে বঙ্গোপসাগর উত্তাল হয়েছে উঠেছে। রবি ও সোমবার পটুয়াখালীর কলাপাড়া সহ সমুদ্র উপকূলীয় এলাকায় দফায় দফায় দমকা হাওয়া ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সাগর রুদ্রমর্তি ধারন করায় জেলেরা মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে মহিপুর, আলীপুর, ঢোস, খালগোড়া সহ বিভিন্ন পয়েন্টে নিরাপদ আশ্রয় নিয়েছে বলে স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে। এদিকে উপকুলসহ পায়রা সমুদ্র বন্দরে এলাকায় তিন নম্বর সর্তক সংকেত জারী করেছে আবহাওয়া অফিস। দিনভর দমকা ঝড়ো হাওয়ার সাথে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পরেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ১২ জুন সোমবার সকাল ৬টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ৪২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

এছাড়া রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৮২.৪ মিলি মিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দমকা ঝড়ো হাওয়ায় বিভিন্ন এলাকায় গাছ পালার ব্যাপক ক্ষাতিগ্রস্থ হয়েছে। এছাড়া ভারী বর্ষন ও স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়ে উপজেলার চরাঞ্চলসহ নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। বেশ কিছু মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়াসহ অনেক এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সমিতির পক্ষ থেকে সকল ট্রলার মালিক ও জেলেদের মোবাইলের পাশাপাশি মাইকিং করে সর্তক করে দেয়া হয়েছে। এ পর্যন্ত অনেক ট্রলার উপকূলের পোতাশ্রয়ে এসে পৌছেছে বলে তিনি জানিয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)