শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে দুই দিনের টানা বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে দুই দিনের টানা বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত
সোমবার ● ১২ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে দুই দিনের টানা বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত

---রাঙ্গুনিয়া প্রতিনিধি ::(২৯ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) দুইদিনের টানা বর্ষনে রাঙ্গুনিয়ার নিচু এলাকা প্লাবিত হয়েছে।

পৌর এলাকা ও ১৫ ইউনিয়নের শস্যক্ষেত ও রোপা আমন পানিতে ডুবে গেছে। পুকুর ডুবে ভেসে গেছে হাজার হাজার মাছ। গুরুত্বপূর্ন সড়ক পানিতে ডুবে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পদুয়া ইউনিয়ন থেকে স্থানীয় যুবক রাসেল মাহমুদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ১১ জুন রবিববার থেকে টানা বৃষ্টিতে পদুয়ার বিভিন্ন নিচু এলাকাসহ ডুবে গেছে ইউনিয়ন পরিষদ এলাকা। অতিরিক্ত পানি প্রবেশ করেছে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষে। আর এতে বন্ধ হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম। পানি নিস্কাশনের জন্য কোন ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।পৌর এলাকার সৈয়দবাড়ির কৃষক নুর উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গুমাই বিল, পদুয়া বিল, রইস্যা বিল, তালুকদার বিল, নিশ্চিন্তাপুর বিল, তৈলা ভাঙ্গা বিল, শিলক, সরফভাটা, বেতাগীসহ অধিকাংশ নিম্নাঞ্চলের অধিকাংশ রোপা আমন পানিতে ডুবে আছে। বৃষ্টি না থামলে রোপা আমন ডুবন্ত পানিতে নষ্ট হয়ে যেতে পারে। পোমরার মৎস্য খামারী নজরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, টানা বর্ষনে পুকুর ডুবে তার মৎস্য প্রকল্পের ৯টি পুকুর ডুবে গেছে। ভেসে গেছে কোটি টাকার মাছ। এলাকার গুরুত্বপূর্ন সড়ক ডুবে যাওয়া যানবাহন চলাচল মারাত্বক ব্যাহত হচ্ছে। রাঙ্গুনিয় উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কাজী রমিজ আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, “মাঠ থেকে রিপোর্ট আসলে বোঝা যাবে ফসল ডুবেছে কিনা। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ কামাল হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, টানা বর্ষনে কোনো জায়গায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির খবর পেলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)