শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে শতাধিক পরিবার হুমকির মুখে
রাঙ্গুনিয়াতে শতাধিক পরিবার হুমকির মুখে
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৫মি.) রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ ঘাটচেকে ইছাখালী খালের পানির তীব্র স্রোতে গাইডওয়াল ধসে গেছে । খালের ভাঙ্গনে তীরবর্তী ৯ টি বসতঘর পানিতে তলিয়ে গেছে। হুমকির মুখে রয়েছে শতাধিক পরিবার। দক্ষিণ ঘাটচেক ওয়ার্ডের পৌর কাউন্সিলর নজরুল ইসলাম চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ঘাটচেক কালভার্ট সংলগ্ন এলাকায় গাইড ওয়াল ধসে পড়েছে। ৯টি বসতঘর তলিয়ে গেছে। এই এলাকায় আরো শতাধিক বাড়িঘর নদীর ভাঙ্গনের মুখে রয়েছে। এলাকার শিক্ষক রঞ্জন বড়ুয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর ইছামতি ও ইছাখালী খালের ভাঙ্গন নতুনভাবে শুরু হয়েছে। ঘাটচেক কালভার্ট এলাকায় খালের ভাঙ্গনে হুমকির মুখে রয়েছে শতাধিক পরিবার। জরুরী ভাবে গাইডওয়াল সংষ্কার করা গেলে এই পরিবারের ঘরগুলো রক্ষা হবে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ঘরবাড়ি, নদী ভাঙ্গন প্রতিরোধে বিভিন্ন উদ্যোগে গ্রহন করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যায়ক্রমে ত্রাণ সহায়তা দেয়া হবে।





হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল
নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত