শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » জাতীয় » হবিগঞ্জে সুখিয়া রবিদাস হত্যাকারিকে ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » জাতীয় » হবিগঞ্জে সুখিয়া রবিদাস হত্যাকারিকে ফাঁসির দাবিতে মানববন্ধন
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হবিগঞ্জে সুখিয়া রবিদাস হত্যাকারিকে ফাঁসির দাবিতে মানববন্ধন

---হবিগঞ্জ প্রতিনিধি :: (৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৪৭মি.) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের সুতাং বাজারে সুখিয়া রবিদাস (৩০)কে ধর্ষন ও হত্যাকান্ডে অভিযুক্ত শাইলু মিয়া সহ জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) সহ মানবাধিকার ভিত্তিক সংগঠনগুলো। ২২ জুন বৃহসপতিবার বিকালে সুতাং বাজারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী)-হবিগঞ্জ জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনীল কুমার মৃধা, হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক শুভ্র শঙ্কু রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমদ, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কামরুল ইসলাম, হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জীবন রবিদাস, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সুবাস রবিদাস, ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির টিম লিডার এম এম হেলাল, হোয়াটস অ্যাপ ভিত্তিক সংগঠন জাগ্রত রবিদাস বাংলাদেশের সংগঠক রুপন রবিদাস, স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা রবিদাস সন্তান” এর স্থানীয় সংগঠক দেবু রবিদাস প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার রবি দাস নেতা টুনটুন রবিদাস, বিমল রবিদাস, শঙ্কর রবিদাস, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ শীল প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশে বক্তাগন এধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, সারা দেশব্যাপী দলিত, আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত হামলা, নির্যাতন, ধর্ষণ, খুনের সাথে জড়িতদের যদি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা না যায় তবে সন্দেহাতীতভাবে এমন অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা উৎসাহিত হবে এবং ভবিষ্যতেও ঘটতে থাকবে। সমাবেশ থেকে দাবী জানানো হয় ১. সুখিয়া রবিদাসকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেফতারকৃত সাইলু মিয়া ও তার সহযোগী এবং ইন্ধনদাতাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ২. সুখিয়া রবিদাসের পরিবারের সদস্য ও স্বজনদের সার্বিক নিরাপত্তা ও ক্ষতিপূরণ দিতে হবে। ৩. ইতিপূর্বে সুখিয়া রবি দাসের স্বামী মনিলাল রবিদাস ও কাকা অর্জুন রবি দাসের হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই। ৪. সমগ্র বাংলাদেশে রবি দাসদের জীবন ও ভূমির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৫. রবিদাস জনগোষ্ঠী সহ সকল দলিত, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

এছাড়াও বক্তাগণ বলেন, হত্যার শিকার সুখিয়া রবি দাসের স্বজনদের সাইলু মিয়ার সহযোগীরা হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এই হুমকি দাতাদেরও অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

একই সাথে মানববন্ধন ও সমাবেশ থেকে প্রতিবছর ১০ জুন “সুখিয়া রবিদাস হত্যা দিবস” হিসেবে পালন করার ঘোষনা দেওয়া হয়।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)