শিরোনাম:
●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাঙামাটি, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মংলা বন্দরে ১বছরে ১৯৬ কোটি ৬১ লাখ ৯৮ হাজার টাকা আয়
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মংলা বন্দরে ১বছরে ১৯৬ কোটি ৬১ লাখ ৯৮ হাজার টাকা আয়
শুক্রবার ● ২৩ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মংলা বন্দরে ১বছরে ১৯৬ কোটি ৬১ লাখ ৯৮ হাজার টাকা আয়

---এস.এম. সাইফুল ইসলাম কবির, মংলা বন্দর থেকে ফিরে :: (৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.৫৩মি.) দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর হিসেবে মংলা বন্দরের যাত্রা শুরু ১৯৫০ সালে। নানা চড়াই উৎরাই পার করে এ বন্দর এখন শুধু লাভজনক প্রতিষ্ঠানই নয়, সম্ভাবনাময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বর্ণদুয়ারের দিকে দ্রুত করে এগিয়ে চলছে । বন্দর সূত্র জানায়,গত ২০১৫-১৬ অর্থ বছরে ১৯৬ কোটি ৬১ লাখ ৯৮ হাজার টাকা আয় করে বন্দর কর্তৃপক্ষ। আশির দশকের মাঝামাঝি পর্যন্ত লাভের পাল্লাই ভারি ছিল সেখানে। কিন্তু এর পরই নেমে আসতে থাকে দুর্দিন। ১৩১ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় হওয়ায় নিট মুনাফা আসে ৬৪ কোটি টাকা ৭৩ লাখ ৭১ হাজার টাকা। এ বন্দর এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পাঁচ বছরে সম্মেলিত মুনাফা হয়েছে ২৫৭ কোটি ১৫ লাখ ৪৮ হাজার টাকা। গত ২০০৪- ০৫ অর্থ বছরে ১১ কোটি টাকা লোকসান দেয় মংলা বন্দর। পরের বছর এর পরিমাণ ছিল ৯ কোটি টাকা। লোকসানের ধারা অব্যাহত থাকে ২০০৭ সাল পর্যন্ত। তবে ২০০৯ সালে অবকাঠামো উন্নয়ন, সংস্কারসহ ৫৭০ কোটি টাকার কয়েকটি প্রকল্প হাতে নেওয়ায় মংলা বন্দরের গতি ফিরেছে। ৬৭ বছর আগে যাত্রা শুরু করা মংলা বন্দরকে এক সময় বলা হতো নিঝুমপুরী। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বন্দরকে যেতে হয়েছে নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে। অবকাঠামো উন্নয়ন না হওয়া, রাজনৈতিক সদিচ্ছার অভাব ও প্রশাসনের অব্যবস্থাপনার কারণে অনেকটা মুখ থুবড়ে পড়ে ছিল বন্দরটি। ব্যবসায়ীরাও হাত গুটিয়ে নেওয়ায় এক পর্যায়ে মংলা বন্দর লোকসানের মুখ দেখতে শুরু করে। তবে কাঙ্ক্ষিত সাফল্য না পেলেও গত ৯ বছরে এ বন্দর অনেকটাই এগিয়েছে। ২০০৭ সাল পর্যন্ত লোকসানের ধারা অব্যাহত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে বেশ কিছু উন্নয়ন মূলক কর্মকাণ্ড হাতে নেওয়ায় লোকসান কাটিয়ে বন্দরটি লাভের ধারায় ফিরছে বলে জানান সংশ্লিষ্টরা। ---
মংলা বন্দর ব্যবহারকারী মেসার্স হাসেম অ্যান্ড সন্স এর মালিক জুলফিকার আলী বলেন,নৌ ও সড়ক পথের যোগাযোগ ব্যবস্থায় উন্নতিসহ সময় মতো মাল খালাস হওয়ায় ব্যবসায়ীরাও এ বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছে। প্রাণ শক্তি ফিরে পাওয়ায় সাম্প্রতিক বছর গুলোতে এ বন্দরে পণ্য খালাসও বেড়েছে। বন্দরের আরেক ব্যবহারকারী নুরু অ্যান্ড সন্স-এর মালিক এইচ এম দুলাল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘চিংড়ি ও পাট যেটা সরাসরি মংলা বন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়ে চট্টগ্রাম বন্দরে চলে যেত, এখন সে সব পণ্য আবার মংলা বন্দর দিয়ে রফতানি হচ্ছে। এই বন্দর দ্রুতই গতিশীল হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষেরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালীহবে।’
মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন,বন্দরে দিন দিন আয় বেড়ে শত কোটি টাকার ঘরে পৌঁছেছে। গত ২০১৫-১৬ অর্থবছরে ১৯৬ কোটি ৬১ লাখ ৯৮ হাজার টাকা আয় করে বন্দর কর্তৃপক্ষ। ১৩১ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় হওয়ায় নিট মুনাফা আসে ৬৪ কোটি টাকা ৭৩ লাখ ৭১ হাজার টাকা। পাঁচবছরে সম্মেলিত মুনাফা হয়েছে ২৫৭ কোটি ১৫ লাখ ৪৮ হাজার টাকা। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর ফারুক হাসান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘জাহাজের আগমন বেড়ে যাওয়ায় অটোমেটিক বন্দরের আয় বেড়ে যাচ্ছে। এগুলো সম্ভব হয়েছে কেবল নতুন নতুন ইকুইপমেন্ট সংগ্রহ ও সুযোগ সুবিধা বাড়ানোর ফলে। আগামীতে আরও নতুন নতুন ইকুইপমেন্ট সংযোজন হবে।’
জানাযায়, আয় বাড়ার সঙ্গে মংলা বন্দর দিয়ে সরাসরি রফতানির পরিমাণও বেড়েছে। এক সময় পাট কল গুলোর কারণে পাটপণ্য রফতানির গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই বন্দর। কিন্তু বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারায় একের পর এক পাটকল বন্ধ হওয়ায় এই বন্দর দিয়ে রফতানির পরিমাণ কমেছে। তবে আবারও পাট রফতানি বেড়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক ট্রাফিক মোস্তফা কামাল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘গত বছর এই বন্দর দিয়ে ৩৮ হাজার ৩২৩ মে. টন পাট রফতানি হয়েছে। চলতি বছরের গত মে মাস পর্যন্ত রফতানি হয়েছে ৪৩ হাজার ২৭৫ মে. টন পাট।’
বন্দর চেয়ারম্যান কমোডর ফারুক হাসান আরও বলেন, ‘পদ্মা সেতু এখনও হয়নি। ২০১৮ সালের মধ্যে যখন পদ্মা সেতু হবে তখন এ পরিস্থিতির আরও উন্নতি হবে। ঢাকা থেকে মংলা বন্দরের দূরত্ব কম হবে, এতে সময় কম লাগবে। এ কারণেই রফতানি যোগ্য আর এমজি গুলো মংলা বন্দর দিয়ে রফতানি হবে। তাতে কোনও সন্দেহ নেই।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা

আর্কাইভ