শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটি শহরে দীর্ঘদিন ধরে চলছে জমজমাট জুয়া খেলার আসর
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটি শহরে দীর্ঘদিন ধরে চলছে জমজমাট জুয়া খেলার আসর
সোমবার ● ২৬ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি শহরে দীর্ঘদিন ধরে চলছে জমজমাট জুয়া খেলার আসর

---ষ্টাফ রিপোর্টার :: (১২আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.২২মি.) রাঙামাটি জেলার সদর উপজেলায় শহর এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্য জনসম্মুখে প্রশাসনের নাকের ডগায় চলছে জমজমাট জুয়া খেলার আসর।
শহরের পুরাতন ষ্টেডিয়াম, তবলছড়ি খাদ্য গুদাম সংলগ্ন, রাঙামাটি পৌরসভার সামনে, কাঠালতলী, বনরুপা রাজনৈতিক এক নেতার মার্কেটে,কাটাপাহাড় লেন, রাজবাড়ি এলাকায়, কলেজ গেইট ও ভেদ ভেদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিদিন এই জুয়া ও ইয়াবা নেশার আসর বসে।
নেশা ও জুয়ার টাকা জোগার করতে এলাকার উঠতি যুবকরা চুরিসহ নানারকম অপরাধে জড়িয়ে পড়ছে। এর ফলে রাঙামাটি শহরে চুরির প্রবণতা দিন দিন বেড়েই চলছে । এই তাসের জুয়া খেলায় ভেদ ভেদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাসহ আশপাশের এলাকার কলেজ পড়ুয়া তরুণ ও যুবকরা জড়িয়ে পড়ছে।
এদিকে আইন শৃংখলা বাহিনী ও স্থানীয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
ভেদ ভেদী এলাকাবাসী সুত্রে জানা যায় ফারুক তালুকদার, আজগর আলি, ইয়াকুব আলি ও তপন পালের নেতৃত্বে ওই জুয়া খেলা চলছে বলে লিখিত অভিযোগ করেছে স্থানীয়রা। তাদের সাথে স্থানীয় ও জেলা পর্যায়ের রাজনৈতিক নেতারা জড়িত আছে বলে অভিযোগ রয়েছে।
প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আগত কুখ্যাত জুয়াড়িরা এসে সমবেত হয়। তারা হাজার টাকা থেকে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলায় মেতে উঠেন। এলাকার কিছু প্রভাবশালী ক্ষমতাসীনদের লোককে হাত করে চালিয়ে যাচ্ছে এই রমরমা জুয়ার আসর।
ভেদ ভেদী এলাকার জনৈক ব্যক্তি তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভিন্ন এলাকার লোকজন এসে আমাদের ভেদ ভেদী এলাকায় এসে জুয়া খেলছে, তারা আমাদের এলাকার দুর্নাম করছে ও যুবসমাজকে নষ্ট করছে এই জুয়া খেলা পুলিশের সহায়তার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা হোক।
এ ব্যাপারে ভেদ ভেদী এলাকার আরেকজন তার নাম গোপন রাখার শর্তে বলেন, এলাকায় এই জুয়া খেলা অবশ্যই অপরাধমুলক কাজ। আমরা ভেদ ভেদী এলাকার সচেতন নাগরিক হিসাবে রাঙামাটি জেলা প্রশাসক, রাঙামাটি পুলিশ সুপার, সেনা বাহিনীর সদর জোন ও গোয়েন্দা সংস্থায় লিখিত অভিযোগ করেছি। জুয়ার বিষয়ে এখনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। রাঙামাটি শহরে জুয়া খেলা বন্ধ করার দাবি জানান স্থানীয়রা।





আর্কাইভ