শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » কারাগারে ঈদের জামাতে শরিক হননি বাবর-সাঈদী
প্রথম পাতা » গাজিপুর » কারাগারে ঈদের জামাতে শরিক হননি বাবর-সাঈদী
মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারাগারে ঈদের জামাতে শরিক হননি বাবর-সাঈদী

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক),গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৪মি.) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায়ের জন্য উপস্থিত হননি। তবে তারা দুজনেই একাকী নামাজ আদায় করেছেন।

অবশ্য ওই কারাগারে বন্দিদের জন্য আলাদাভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার সুব্রত কুমার বালা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সেখানে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী, এমপি রানা ও ডেসটিনির মালিক মো. হোসেনসহ এক হাজারের মতো বন্দি রয়েছেন।

তাদের মধ্যে অন্তত ৮০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। এখানে ঈদের দিন বন্দিদের নামাজ আদায় করার জন্য আলাদাভবে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান, কারাগারের অনেক বন্দিই ঈদের নামাজের জামায়াতে অংশ নিলেও সাঈদী ও বাবর শরিক হননি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সেখানে বন্দিদের জন্য ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। ২ নম্বর কারাগারে দুই হাজারের অধিক বন্দি রয়েছেন। তাদের মধ্যে একশ ৩৮ জন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সেখানে বন্দির জন্য দু’টি জামায়াত অনুষ্ঠিত হয়েছে। কারাগারের এক হাজার ছয়শ ৩৯ জনের মধ্যে ছয়শ’র মতো আসামি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত।

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. নেছার আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সেখানকার কারাগারেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ওই কারাগারে নারী-পুরুষসহ এক হাজারের মতো বন্দি রয়েছে। তবে সেখানে ফাঁসির কোনো আসামি না থাকার কথা জানান তিনি।

গাজীপুরে কারাগারে বন্দিদের ঈদ উদযাপন
গাজীপুর জেলা প্রতিনিধি :: ২৬ জুন পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ। ঈদে পরা হয় নতুন জামা কাপড়, রান্না হয় উন্নতমানের খাবার। সবাই পরিবার পরিজন নিয়ে এ আনন্দ ভাগাভাগি করে দিনটি উদযাপন করেন। অনেকে নাড়ীর টানে শত ব্যস্ততার ও ভোগান্তির মধ্যেও ছুটে গেছেন গ্রামে বাড়িতে। অনেকে এ দিন স্বজন-বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে বের হয়েছেন।

আর যারা কারাগারে বন্দি, তাদের এ সুযোগ নেই। তাদের ব্যাপারটা ভিন্ন। তাদের ঈদ উদযাপন করতে হয় কারাগারেই। তবে কারা কর্তৃপক্ষ তাদের আনন্দ দিতে প্রতিবছরই বিশেষ খাবার, বিনোদনের ব্যবস্থা করে দেয়। ঈদ উপলক্ষে গাজীপুরের কারাগারগুলো করা হয়েছে আলোকসজ্জা। এ ছাড়া অনেক বন্দির পরিবারের সদস্য বা স্বজনরা তাদের সঙ্গে দেখা করছেন এবং বাড়ি থেকে রান্না খাবার দিয়েছেন।

গাজীপুরে রয়েছে পাঁচটি কারাগার। এর মধ্যে কাশিমপুর কারা কমপ্লেক্সে চারটি কেন্দ্রীয় কারাগার এবং অপরটি গাজীপুর জেলা কারাগার। কারাগারে দুই ধরনের বন্দি থাকেন। যারা সাজাপ্রাপ্ত তাদের বলা হয় কয়েদি, আর যাদের মামলা বিচারাধীন তাদের বলা হয় হাজতি।

গাজীপুর জেলা কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কারাগারে আলোকসজ্জা করা হয়েছে। এ দিন সকাল ৭টার দিকে বন্দিদের দেওয়া হয়েছে নাস্তা। নাস্তায় ছিল পায়েস এবং মুড়ি। সকাল সাড়ে ৮ টায় কারাগারের অভ্যন্তরে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। কারা কর্মকর্তা ও বন্দিরা এক সঙ্গে নামাজ পড়েছেন। দুপুরে দেওয়া হয়েছে ভুনা খিচুরি, মাছ ও ডিম। আর রাতে খাবার দেওয়া হচ্ছে পোলাও, গরুর মাংস, সালাদ, মিষ্টি, কোল্ড-ডিঙ্কস, পান সুপারি।

তিনি আরো জানান, বন্দিরা নিজেদের ইচ্ছামতো খেলাধুলা, সাংস্কুতিক অনুষ্ঠান করছেন। মঙ্গলবার এ কারাগারে অনুষ্ঠিত হবে স্টাফ-বন্দি প্রীতি ত্রিকেট ম্যাচ।

কাশিমপুর কারা কমপ্লেক্সের কাশিমপুর কেন্দ্রীয় করাগার-২ এর ডেপুটি জেলার মোঃ আবুল হোসেন জানান, ঈদ উপলক্ষে আলোকসজ্জা করা হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে ফিন্নি আরা মুড়ি নাস্তা দেওয়া হয়েছে। দুপুরে দেওয়া হয় সাদা ভাত, আলুর দম, রুই মাছ। রাতে গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, ডিম, সালাদ, মিষ্টি ও পান সুপারি দেওয়া হয়েছে। এ ছাড়া খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।

ঈদ উপলক্ষে রবিবার গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর জেলা কারাগার এবং কাশিমপুর কারা কমপ্লেক্সের চারটি কারাগারে বন্দি হাজতি ও তাদের সন্তানদের কাপড় বিতরণ করেছেন।

এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, কয়েদিদের নির্ধারিত মান অনুযায়ী সরকার পোশাক দেয়। আর যারা হাজতি আছে, তাদের পোশাক দেওয়ার পদ্ধতিটা এখনও চালু হয়নি। পরিদর্শনে এসে দেখেন, তাদের পোশকের প্রয়োজন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার হিসেবে হাজতিদের পোশাক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এখানে অনেকে হতদরিদ্র ও বাচ্চা আছে। লোকাল অভিভাবক হিসেবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ