শিরোনাম:
●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু
রাঙামাটি, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খবর প্রকাশের পর অবশেষে মামলা নিল কালীগঞ্জ থানা পুলিশ
প্রথম পাতা » অপরাধ » খবর প্রকাশের পর অবশেষে মামলা নিল কালীগঞ্জ থানা পুলিশ
মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খবর প্রকাশের পর অবশেষে মামলা নিল কালীগঞ্জ থানা পুলিশ

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় রাত ১২.১৬মি.) অবশেষে খবর প্রকাশের পর ঝিনাইদহের কালীগঞ্জে পারভেজ হোসেন (১৪) নামে এক শিশু নির্যাতনের বিষয়ে মামলা রেকর্ড করেছে পুলিশ। এজাহারে স্থানীয় এমপির কাছের লোক হিসেবে পরিচিতদের নাম থাকায় ১০ দিন ধরে ঘুরাচ্ছিল পুলিশ। এ নিয়ে ৩ জুলাই সোমবার বিকেলের দিকে শিশু পারভেজের নির্যাতনের লোমহর্ষক কাহিনী তুলে ধরে সচিত্র খবর প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। খবরটি প্রকাশ হওয়ার পর পরই পুলিশের উর্ধ্বতন মহলের চাপে ১০ দিন পর মামলা রেকর্ড করেন কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম। যার মামলা নং ২/ তারিখ ০৩/০৭/২০১৭। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে সোমবার সন্ধ্যার দিকে জানান, ৮ জনকে আসামি করে নির্যাতিতের মা পারভিনা খাতুন বাদী হয়ে মামলাটি করেন।

উল্লেখ্য, কালীগঞ্জের দাসবায়সা গ্রামের আজিজুল ইসলামের মেয়ের সাথে রাস্তায় দাড়িয়ে কথা বলার অপরাধে শিশু পারভেজকে অমানুষিক নির্যাতন করা হয়। ঘটনাটি গত ২৩ জুন ঘটলেও আজও পর্যন্ত থানা কোন মামলা নেয়নি। অবশেষে বিভিন্ন পেপার পত্রিকা ও অনলাইনে খবরটি প্রকাশিত হলে পুলিশ প্রশাসনে হৈ চৈ পড়ে যায়। পারভেজ মাগুরার শালিকা উপজেলার সিমাখালীর পিয়ারপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে। জন্মের পর থেকে পারভেজ কালীগঞ্জ উপজেলার দামোদরপুর গ্রামে তার নানা জিল্লুর রহমানের বাড়িতে থাকতো। বর্তমানে পারভেজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ নং ওয়ার্ডের ইউনিট-২ এর বি-৪০ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।





আর্কাইভ