বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
গাজীপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরে স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত ৷
১৮ নভেম্বর বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ ১নং আদালতের বিচারক একেএম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় প্রদান করেন ৷ একই সঙ্গে আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে ৷
দণ্ডপ্রাপ্ত স্ত্রীর নাম- চাঁদ সুলতানা (৪১)৷ তিনি মাগুরার শ্রীপুর থানার হরিন্দি গ্রামের মৃত. আব্দুল লতিফ মিয়ার মেয়ে ৷
গাজীপুর জজ কোর্টের পিপি এডভোকেট মো. হারিছ উদ্দিন আহামদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, চাঁদ সুলতানা তার স্বামী নজরুল ইসলাম ও এক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকার আব্দুল হালিমের বাড়িতে ভাড়া থাকতেন ৷ ২০১০ সালের ১০ ফেব্রুয়ারী পারিবারিক কলহের জের ধরে চাঁদ সুলতানা তার স্বামী নজরুল ইসলামকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে ৷ এ ঘটনায় নিহতের ভাগিনা ইদ্রিস মিয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন ৷ মামলা নং ৮০৩/২০১০
তিনি আরো জানান, পুলিশ চাঁদ সুলতানাকে গ্রেফতার করে ৷ মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই মো. শহীদুল্লাহ তদন্ত শেষে ২০১০ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন৷
২০১১ সালের ৮ মে আদালতে অভিযোগপত্র গৃহিত হয় ৷ শুনানি শেষে বুধবার আদালত এ রায় দিয়েছেন ৷ রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন আহামদ, আসামিপক্ষে ছিলেন এডভোকেট মো. আব্দুস সোবাহান ৷ আপলোড : ১৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.১৫ মিঃ





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা