শিরোনাম:
●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
রাঙামাটি, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রুমি বড়ুয়া’র হত্যাকারী স্বামী সেনা সদস্য রিন্টু বড়ুয়া ২দিনের পুলিশ রিমান্ডে
প্রথম পাতা » অপরাধ » রুমি বড়ুয়া’র হত্যাকারী স্বামী সেনা সদস্য রিন্টু বড়ুয়া ২দিনের পুলিশ রিমান্ডে
শনিবার ● ১৯ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রুমি বড়ুয়া’র হত্যাকারী স্বামী সেনা সদস্য রিন্টু বড়ুয়া ২দিনের পুলিশ রিমান্ডে

---রাঙ্গুনিয়া প্রতিনিধি ::(৪ ভাদ্র ১৫২৪ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪৮মি.) রাঙ্গুনিয়ায় রুমি বড়ুয়া বুসুকে হত্যাকারী আটক স্বামী সেনাবাহিনীর  কর্পোরাল রিন্টু বড়ুয়াকে দুই দিনের রিমান্ডে নিয়েছেন পুলিশ। গত ১৫ আগষ্ট মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক এসআই মুজিবর রহমান।

এসময় আদালতে রিমান্ড শুনানী শেষে তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ হেফাজতে দেয়া হয়। হত্যাকান্ডের ব্যাপারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানায়। ঘরে ডাকাতির নাটক সাজিয়ে নিজের স্ত্রীকে জবাই করে হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে আটক করেন।

গত ১৪ আগষ্ট সোমবার রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের বড়ুয়া পাড়ায় রুমি বড়ুয়া নামের এক কলেজ শিক্ষিকাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। রুমি বড়ুয়া বান্দরবান জেলার উজানী পাড়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষিকা। ময়নাতদন্ত শেষে পটিয়া উপজেলার উনাইনপুর গ্রামে নিহতের লাশ দাহ করা হয়েছে। রাঙ্গুনিয়ার বেতাগী পাড়ার মৃত কমল বরন বড়ুয়ার ছেলে সেনাবাহিনীর কর্পোরাল রিন্টু বড়ুয়ার সাথে পটিয়ার ঊনাইনপুরা গ্রামের দীপ্তি কুমার বড়ুয়া’র কনিষ্ঠ কণ্যা রুমি বড়ুয়া বুসুর পারিবারিক ভাবে বিয়ে হয়। আট বছরের সংসারে তাদের ঘরে কোন সন্তানের জন্ম হয়নি। এনিয়ে উভয়ের মাঝে অসন্তোষ ছিল। এছাড়া বান্দরবানের বালাঘাটায় স্ত্রীর মালিকানাধীন একটি জমি বিক্রি করে স্বামীর হাতে ১৫ লাখ টাকা তুলে না দেয়ায় মনোমালিন্য ছিল স্বামী-স্ত্রী’র মাঝে। এই দুটি বিষয় ছাড়াও সন্তান জন্মদানের ব্যর্থতার সুযোগে কোন পরকীয়ায় জড়িয়ে স্ত্রীকে হত্যা করেছেন কিনা রিমান্ডে তাও জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। হত্যাকান্ডের সাথে সেনা কর্পোরাল রিন্টু বড়ুয়া জড়িত থাকার ব্যাপারে পুলিশ অনেকটা নিশ্চিত মনে করলেও এই সেনা সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেনি বলে জানিয়েছেন পুলিশ। সে পুলিশকে জানান মুখোশধারী দুইজন ডাকাত কর্তৃক তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। রুমি বড়ুয়ার স্বামী রিন্টু বড়ুয়া ঘরে ডাকাত পড়েছে এবং ডাকাতরা তার স্ত্রীকে জবাই করে হত্যা করে পালিয়েছে বলে চিৎকার করে নাটক সাজানোর অপচেষ্টা চালিয়েছিলেন বলে আত্মীয়স্বজনের ধারনা। তার কথাবার্তায় সন্দেহ লাগায় পুলিশ তাকে আটক করেন। সে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের কক্সবাজার রামু সেনানিবাসে কর্পোরাল পদে বর্তমানে কর্মরত। রুমি বড়ুয়ার পরিবারের পক্ষ থেকে মামলার বাদী জানিয়েছেন হত্যাকারী সেনাবাহিনীর সদস্য হওয়ায় পুলিশ তাকে জামাই আদরে রেখেছেন। সে ঠান্ডা মাথায় খুন করে পুলিশকে ডাকাতির কথা শুনিয়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। স্বজনরা জানায় রুমি বড়ুয়া বুসুর গলায় অনেক গুলি চাকুর কাটা দাগ ছিল। পুলিশ স্বজনদের ঘরের খোলা ছাদে নিয়ে দেখায়। পশুকে যেভাবে জবাই করা হয় রুমিকে ও সেভাবে ছাদে অত্যন্ত ঠাণ্ডা মাথায় পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। রক্তের স্রোতধারা ছাদের কার্ণিস পর্যন্ত গড়িয়েছে।
---
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মো. আহছানুল কাদের ভুঁঞা আসামী সেনা সদস্য রিন্টু বড়ুয়াকে দুই দিনের রিমান্ডে নেয়ার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আদালতে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু দিয়েছেন দুইদিন। রিমান্ডে তাকে সব কৌশল অবলম্বন করে সর্তকতার সহিত  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেনাবাহিনীর সদস্য হিসেবে তাকে আলাদা ভাবে দেখার কিছু নেই, সব অপরাধী আইনের চোখে সমান বলেন ওসি।

এদিকে ১৮ আগষ্ট  রুমি বড়ুয়া (বুসু)কে নির্মমভাবে ঠান্ডা মাথায় সেনা সদস্য স্বামী রিন্টু বড়ুয়া নিজ হাতে খুন করেছে মর্মে আদালতে ম্যাজিষ্ট্রেট এর সামনে তার বর্ণনা দিয়েছে বলে জানায় রুমি বড়ুয়ার আত্মীয়- স্বজনরা।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)