শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » বিশ্বনাথে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাঁটল : ঝুঁকি নিয়ে পাঠদান
প্রথম পাতা » শিক্ষা » বিশ্বনাথে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাঁটল : ঝুঁকি নিয়ে পাঠদান
রবিবার ● ২০ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে জরাজীর্ণ বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাঁটল : ঝুঁকি নিয়ে পাঠদান

---বিশ্বনাথ প্রতিনিধি :: (৫ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৬মি.) বিশ্বনাথ উপজেলার প্রাচীনতম প্রাথমিক বিদ্যাপীঠ সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। জরাজীর্ণ বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাঁটল সৃষ্টি এবং একটু বৃষ্টি হলেই পানি গড়িয়ে পড়াতে এই ঝুঁকি দেখা দিয়েছে। এছাড়াও, বৃষ্টির পানিতে পাঠদান ব্যাহত হবার পাশাপাশি অফিস কক্ষের জরুরী কাগজপত্র, শিক্ষার্থীদের পরীক্ষার পুরাতন উত্তরপত্র এমনকি দেয়ালে টানানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নষ্টের উপক্রম হয়েছে।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৩৪ইং সনে আধাপাঁকা ঘরে যাত্রা শুরু করা সদলপুর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৩-২০০৪ইং অর্থবছরে সরকারিভাবে নতুন ভবন নির্মিত হয়। নির্মাণকাজে অনিয়মের ফলে মাত্র ১২বছরের মধ্যেই ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
সরেজমিন সদলপুর-তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশ পথেই একটি পরিত্যক্ত ভবন। পাঠদান চলা ভবনের বিভিন্ন স্থানে দেখা যায় অসংখ্য ফাঁটল। অফিস কক্ষের মেঝেতে জমে আছে পানি। শিক্ষক ও শিক্ষার্থীরা জানালেন, ‘বৃষ্টি হলেই ভবনের ছাদ দিয়ে ভেতরে পানি ঝরে পড়ে। মেঝেতে প্রায় ৫থেকে ৬ইঞ্চি উচ্চতা পরিমান বৃষ্টির পানি জমে থাকে।’ এতে করে শিক্ষার্থীরা যেমন ঝুকি নিয়ে পাঠ নিচ্ছে, তেমনি ঝুঁকি নিয়ে পাঠ দিচ্ছেন শিক্ষকরাও। শুধু তাই নয়, পানি পড়ার কারণে অফিসের জরুরী কাগজপত্রসহ অন্যান্য কাগজপত্র রক্ষাও দায় হয়ে পড়েছে। ভবনটি যেকোনো সময় ধসে পড়লে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে-এমন আশংকা অভিভাবকমহলের। তারা মনে করেন, এতদঞ্চলের প্রাথমিক শিক্ষার উন্নয়নে এবং নানা ঝুঁকি থেকে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপদ রাখতে নতুন ভবন নির্মাণের কোনো বিকল্প নেই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমশর মিয়া জানান, প্রায় ৫০বছর ধরে বিদ্যালয়ের একটি ভবন পরিত্যক্ত পড়ে আছে। বর্তমান ভবনটিও পরিত্যক্ত হবার উপক্রম। বিদ্যালয়ে নতুন একটি ভবন নির্মাণ করার জন্যে আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহিউদ্দিন আহমদ সিএইচটি মিডিয়াকে  বলেন, সদলপুর-তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে প্রতিবেদন দেবার জন্যে উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।
উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত সিএইচটি মিডিয়াকে জানান, এ ব্যাপারে তথ্য নিচ্ছি। প্রাইমারী এডুকেশন ইনফরমেশন নামে একটি সফটওয়ারে আমরা এসব বিদ্যালয়ের ডাটাগুলো দেব। এর প্রেক্ষিতে সিদ্ধান্ত হবে কোন বিদ্যালয়ে নতুন শ্রেণীকক্ষ বা কি পরিমাণ বরাদ্দ দেয়া হবে।





শিক্ষা এর আরও খবর

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
গাড়ির জন্য  অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান
রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন রাবিপ্রবি ডট ইনফো এর মোড়ক উন্মোচন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে : ডিজি কারিগরি শিক্ষা অধিদপ্তর
রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন রাবিপ্রবি ক্যাম্পাসে পূবালী ব্যাংক এর কার্যক্রমের উদ্বোধন
কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন কর্ণফুলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন
রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার রাবিপ্রবি’তে ‘Startup and Entrepreneurship Development for Youth Empowerment’ শীর্ষক সেমিনার

আর্কাইভ