সোমবার ● ২১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » অধ্যক্ষ মুকতাদের আজাদ এনপিপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত
অধ্যক্ষ মুকতাদের আজাদ এনপিপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত
চট্টগ্রাম প্রতিনিধি :: (৫ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৯মি.) সন্দ্বীপ এর সন্তান, জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি, এনপিপি চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি, বর্তমানে এনপিপি’র চট্টগ্রাম জেলা সভাপতি, তারুণ্যের প্রাণশক্তি, সৃজনশীল উদ্যোক্তা ও আবুল কাসেম হায়দার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল এনপিপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ ২০ আগষ্ট রবিবার সকালে ঢাকা রির্পোটার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ৫ম জাতীয় কাউন্সিল পরবর্তীতে এনপিপি’র কেন্দ্রীয় সদর দপ্তর আয়োজিত সাংবাদিক সম্মেলনে ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। তিনি এক বিবৃতিতে অধ্যক্ষ মুকতাদের আজাদ খানকে উপরোক্ত পদে নির্বাচিত করায় দলের চেয়ারম্যান জননেতা শেখ ছালাউদ্দিন ছালু ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মন্ডল সহ কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা