শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » পাবনা » পাবনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জরিতদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » পাবনা » পাবনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জরিতদের শাস্তির দাবিতে মানববন্ধন
রবিবার ● ২০ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাবনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জরিতদের শাস্তির দাবিতে মানববন্ধন

---

পাবনা প্রতিনিধি :: (৫ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৯মি.) বে-সরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি, পাবনা অনলাইন প্রেস ক্লাবের সদস্য সচিব , পাবনা সংবাদের প্রধান সম্পাদক, দৈনিক খবর পত্রের ষ্টাফ রিপোর্টার ও দৈনিক বিশ্ব বার্তা’র বার্তা সম্পাদক মোবারক বিশ্বাসসহ সারা দেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জরিতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দ।  ২০ আগষ্ট রবিবার বেলা সাড়ে ১১টায় পাবনা প্রেস ক্লাবের সামনে পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতি এবং পাবনা সংবাদপত্র পরিষদ’র যৌথ আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাস সভা অনুষ্ঠিত হয়।
পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতি’র সভাপতি কাজী মাহবুব মোর্শেদ বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, পাবনা সাংবাদপত্র পরিষদ’র সভাপতি ও দৈনিক জোড়া বাংলা পত্রিকার সম্পাদক আব্দুল মতীন খান, সংবাদপত্র পরিষদ’র সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবর বাংলার সম্পাদক ড. আব্দুস সালাম, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশন’র উত্তরাঞ্চল ব্যুরো চীফ উৎপল মির্জা, সংবাদপত্র পরিষদ’র সাধারণ সম্পাদক ও বিশ্ব বার্তা পত্রিকার সম্পাদক শহীদুর রহমান শহীদ, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক সমকাল ও এনটিভি প্রতিনিধি এ বি এম ফজলুর রহমান, সাংবাদিক সুশিল তরফদার ও সময় টেলিভিশন’র পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ প্রমুখ। বক্তারা মোবারক বিশ্বাসসহ সারা দেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাট্রিজ’র পরিচালক ও নাট্যকার কোবাদ আলী, দৈনিক বিপ্লবী সময়ের নিবার্হী সম্পাদক হাসান আলী, হেডে ক্রিয়েটিভ’র সত্তাধীকারি খালেদ হোসেন পরাগ, দৈনিক খবর বাংলার নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম বকুল, দৈনিক বিবৃতি’র বার্তা সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, নতুন বার্তা’র প্রতিনিধি জহুরুল ইসলাম, ডেইলী স্টার প্রতিনিধি তপু আহমেদ, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয়, বিজয় টিভি প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, সাংবাদিক মিজান তানজিলসহ পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সঞ্চালনায় ছিলেন পাবনা ড্রামা-সার্কেল’র সাধারণ সম্পাদক ও ৭১টিভির পাবনা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল।

উল্লেখ্য ১৭ আগষ্ট বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসীরা এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস’র উপর আক্রমন করে গুরুতর আহত করে। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ১৮ আগষ্ট শুক্রবার সকালে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দ তাকে দেখতে যান ও চিকিৎসার খোঁজ খবর নেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)