সোমবার ● ২১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে ডেইরি ফার্মে ডাকাতদলের হামলায় নিহত-১
ময়মনসিংহে ডেইরি ফার্মে ডাকাতদলের হামলায় নিহত-১
ময়মনসিংহ অফিস :: (৬ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩২মি.) ময়মনসিংহ সদরের গোপালপুর বাজারের একটি ডেইরি ফার্মে ভোররাতে ডাকাতদলের হামলায় এক শ্রমিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। নিহতের নাম ইদ্রিস আলী(৪০)। আহত হয়েছেন হামেদ আলী (৩৬) নামের একজন। হামলার পর ডাকাতদল ওই ফার্ম থেকে ১০টি গরু নিয়ে গেছে।
২১ আগষ্ট সোমবার ভোররাতে ময়মনসিংহ সদর উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন স্থানে এঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডাকাতির উদ্দেশ্যে অতর্কিত ডেইরি ফার্মটিতে ঢুকে পড়ে ডাকাতদল। এসময় বাধা দেয়ার চেষ্টা করলে ওই দুজনের ওপর হামলা চালায় তারা।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩