শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বখাটের কু-প্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
প্রথম পাতা » অপরাধ » বখাটের কু-প্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
বুধবার ● ৬ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বখাটের কু-প্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২২ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) ঝিনাইদহ শহরের লক্ষিকোল গ্রামে হত্যাসহ একাধিক মামলার আসামী আব্দুল হাকিম নামের এক বখাটে সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক স্কুল ছাত্রী (১৪) আহত হয়েছে। সে স্থানীয় আনোয়ার জাহিদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে মেয়েটি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ শহরের লক্ষিকোল গ্রামের মসজিদের পাশে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানায় মেয়েটির মা রুমি খাতুন একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বখাটে হাকিমকে গ্রেফতারে কয়েক দফা অভিযান চালিয়েছে।

স্কুলছাত্রীর মা রুমি খাতুন অভিযোগ করেন, গত তিন মাস ধরে তার মেয়েকে উত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছে লক্ষিকোল গ্রামের শাহাদত হোসেন শাখার ছেলে আব্দুল হাকিম। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের জন্য অনেকবার চেষ্টা করলে বখাটে হাকিম আমাদের উপর ক্ষুদ্ধ হয়। তিনি আরো জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে তার মেয়ে লক্ষিকোল গ্রামে মাওলানা আব্দুস সবুরের বাড়িতে কোরআন শিক্ষার জন্য যাচ্ছিল। এ সময় স্থানীয় জামে মসজিদের পাশে ওৎ পেতে থাকা হত্যা, ছিনতাই ও কোপানোসহ ৫ মামলার আসামী আব্দুল হাকিম মেয়েটিকে কু-প্রস্তাব দেয়। বখাটের প্রস্তাবে সাড়া না দিয়ে চলে যাওয়ার সময় তার ওড়না ধরে টানাটানি শুরু করে হাকিম। এতে মেয়েটি প্রতিবাদ জানালে সন্ত্রাসী আব্দুল হাকিম তার তলপেট লক্ষ্য করে ছুরিকাঘাত করে।

ছুরির আঘাত ঠেকাতে গিয়ে মেয়েটির ডান হাতের আঙ্গুল কেটে যায়। মেয়েটির চিৎকারে ঘটনার সাক্ষী লক্ষিকোল গ্রমের মশিয়ার রহমান, রজব আলী ও ওমর আলীসহ পাড়া প্রতিবেশিরা ছুটে আসলে বখাটে পালিয়ে যায়। বিষয়টি পুলিশ বা প্রশাসনকে জানালে খুন জখমের হুমকী দেয়া হয় বলে স্কুল ছাত্রীর ভাই আব্দুর রহমান জীবন অভিযোগ করেন। ভয়ে মেয়েটি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বুধবার দুপুরে জানান, আমরা অভিযোগ পেয়ে গত রাতেই বখাটে যুবককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। কয়েক দফা তার বাড়িতে অভিযান চালানো হয়েছে, কিন্তু পাওয়া যায়নি। তিনি বলেন, বখাটে আব্দুল হাকিম খারাপ প্রকৃতির ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলাও রয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)