শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
প্রথম পাতা » জাতীয় » দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

---
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৪ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪মি.)”সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি জয়া মারীয়া পেরেরা, ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মজিবর রহমান, ফরিদুল আলম পিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, শিক্ষক কাহিরুল ইসলাম বিপ্লব, তপন কুমার সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

---

বরগুনায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

বরগুনা প্রতিনিধি :: স্বাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি- প্রতিপাদ্য এই শ্লোগানকে সামনে রেখে বরগুনা জেলা প্রশাসনের আয়োজ ও বেসরকারি বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের সহযোগিতায় বরগুনায় আজ ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়।

এসময় জেলা শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো.নুরুজ্জামান।

এসময় তিনি তাঁর বক্তব্যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, যাতে করে পড়ালেখার মান আরো উত্তোরত্তর বৃদ্ধি পায়।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের ব্যবস্থাপনার দিকে আরো জোড় দেয়ার জন্য আহ্বান করেন। সেই সাথে উপস্থিত সকলকে বলেন,আপনারা এক একজন যদি নিজের নাম লিখতে জানেনা এরকম একজন লোককে তাঁর নিজের নাম লেখাতে পারলেন। তাহলেই আজ এই স্বাক্ষরতা দিবসের সফলতা আসবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো.কফিল উদ্দিন সরকার,বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পারভীন আক্তার ও প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন মিরাজ প্রমূখ।

---
বিশ্বনাথে সাক্ষরতা দিবস পালিত
বিশ্বনাথ প্রতিনিধি :: ‘সাক্ষরতা অর্জন করি,ডিজিটাল বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করেন।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার আবদুস সালামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেব, সহকারি শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, সিংগেরকাছ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ছায়ারুন বেগম ও রুপা দাশ প্রমুখ।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ