শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪১মি.) গাজীপুরের টঙ্গীর তিস্তাগেট এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে।
তার পরিচয় জানা যায়নি। পরনে জিন্স প্যান্ট ও নীল গেঞ্জি রয়েছে।
৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ সাইফুল ইসলাম জানান, টঙ্গীর তিস্তাগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের ছাদ থেকে যুবক পড়ে যান এবং মাথায় গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানা যায়নি। তার পরনে জিন্স প্যান্ট ও শার্ট রয়েছে। তার মাথায় পাথরখণ্ড ঢুকে গিয়েছিল।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. পারভেজ হোসেন জানান, স্থানীয়রা ওই যুবককে সকাল সাড়ে ৮টার দিকে মৃতাবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জিআরপি থানায় একটি মামলা হয়েছে।





গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে