শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মিথ্যা আসামী করে জমিজমা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » অপরাধ » মিথ্যা আসামী করে জমিজমা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিথ্যা আসামী করে জমিজমা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

---গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: (২৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩২মি.) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা কার্যালয়ে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মিথ্যা মামলা থেকে পরিত্রান ও পারিবারিক জমি-জমা ফেরত পেতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কানুদাশকাঠি গ্রামের মৃত নয়ন তালুকদারের কন্যা সাহিদা বেগম।

লিখিত অভিযোগে সাহিদা বলেন, আমাদের প্রতিপক্ষ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া বাজারের করিম হাওলাদারের পুত্র শাহ আলম হাওলাদার, দলিল উদ্দিন হাওলাদারের পুত্র করিম হাওলাদার, ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদশকাঠি গ্রামের বিশাই মোল্লার পুত্র সুরাত মোল্লা, সুরাত মোল্লার স্ত্রী দোলেয়ারা বেগম, সুরাত মোল্লার আরেক স্ত্রী জোবেদা বেগম, ইউসুফ মল্লিকের পুত্র মিজানুর রহমান ও ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা গ্রামের আজাহার মল্লিকের পুত্র শহিদুল আলম এবং নুরুল আলমের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল। আমাদের সাথে প্রতিক্ষের সাথে কয়েকটি মামলা চলমান ছিল। এর মধ্যে কয়েকটি মামলায় আদালত আমাদের পক্ষে রায় দেয়।

এ কারণে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্র শুরু করে। বিভিন্নভাবে তারা আমাদের মালিকানাধীন জমিজমা দখল করে বাড়ীর গাছপালা কেটে নেয়। তারা এখন আমাদেরকে জীবনের তরে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার হুমকী দিচ্ছে।
২০১৬ সনের ২ নভেম্বর পার্শ্ববর্তী বাড়ির আব্দুর রহিমের স্ত্রী দুলু বেগমকে অজ্ঞাত লোকজন খুন করে।

ঐ ঘটনায় দুলু বেগমের বোন লাইজু বেগম বাদী হয়ে আমার বোন লাকি বেগম, তার স্বামী জামাল খান, বোন সাহিদা বেগম, আমার মা চেয়ার বানু, ভাই সাহেব আলীসহ ৭জনকে আসামী করে মামলা দায়ের করে। এ মামলায় লাকি বেগম, আমার মা, ভাই, বোনকে জেলে পাঠানো হয়। মামলা দায়ের করে আমাদের বাড়িতে লুটতরাজ করে নগদ ২৩ হাজার টাকা, ৫ ভরি স্বর্নালংকার নেয় প্রতিপক্ষরা। আমার বোন লাকি বেগমের নতুন ঘর ভেঙ্গে দেয় প্রতিপক্ষরা এবং ৮ লক্ষ টাকা মূল্যের গাছ-পালা কেটে নেয়। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও তাদের বাহিনীরা তদন্ত কর্মকর্তাদের কাজে বাধা দিচ্ছে এবং মনগড়া রিপোর্ট তৈরি করছে। যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে বর্তমানে যারা অভিযুক্ত আছেন অর্থাৎ আমার মা বোন ও ভাই তারা মুক্তি পাবেন এবং প্রকৃত খুনী যারা তারা ধরা পরবে। দুলু বেগমের প্রকৃত খুনীদের শাস্তি এবং মিথ্যা অভিযুক্তকারীদের মুক্তি হোক আমরা তা চাই। আমরা নিরাপদে বসবাস করতে চাই।

উল্লেখিত আমাদের প্রতিপক্ষরা আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। আরও বলছে তোদের এলাকা ছাড়া করেছি। জমি বে-দখল দিয়েছি, ঘর বাড়ি ভেঙে নিয়েছি, গাছপালা কেটে নিয়েছি, আসবাব পত্র লুটতারাজ করেছি এখন শুধু বাকি তোদের জান কয়টা নেওয়া, তা কি করে নেওয়া যায় তার ব্যবস্থা হয়েগেছে। শুধু সময়ের অপেক্ষা।
ক্ষতিগ্রস্তরা সুষ্ঠু বিচার ও নিরাপত্তা কামনা করছে। তারা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়ে জমি-জমা ফেরত পেতে এবং তাদের বসত ঘর ভেঙ্গে দেয়ায় প্রশাসন ও দেশের মাননীয় প্রধান মন্ত্রীর নিকট বিচার দাবি করেছেন।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার

আর্কাইভ