বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে ২ চাল ব্যবসায়ীকে জরিমানা
কালীগঞ্জে ২ চাল ব্যবসায়ীকে জরিমানা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০মি.) গাজীপুরের কালীগঞ্জ বাজারে অধিক চাল মজুদ করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন এ জরিমানা করেন।
নির্দিষ্ট মজুদের চেয়ে অধিক চাউল মজুদ করার অপরাধে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক কালীগঞ্জ বাজারের মেসার্স গৌরাঙ্গ ভাণ্ডারের মালিক বাদল চন্দ্র দাসকে ৩০ হাজার টাকা ও মেসার্স জামান স্টোরের মালিক মো. জামান মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন জানান, একজন ব্যবসায়ী সর্বোচ্চ ১৫ টন চাল মজুদ করতে পারবেন। কিন্তু মেসার্স গৌরাঙ্গ ভাণ্ডারে ৬৫.৭ টন এবং মেসার্স জামান স্টোরে ২৯.২৫ টন চাল মজুদ পাওয়া গেছে। নির্দিষ্ট মজুদের চেয়ে অধিক চাল মজুদ করার অপরাধে তাদের জরিমানা করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড