শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কুয়াকাটায় আ’লীগ নেতাসহ ৩২ জনের নামে গাড়ি ভাংচুরের মামলা
প্রথম পাতা » অপরাধ » কুয়াকাটায় আ’লীগ নেতাসহ ৩২ জনের নামে গাড়ি ভাংচুরের মামলা
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুয়াকাটায় আ’লীগ নেতাসহ ৩২ জনের নামে গাড়ি ভাংচুরের মামলা

---পটুয়াখালী প্রতিনিধি :: (১১ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০১মি.) কুয়াকাটায় সাংবাদিক ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনন্ত মুখার্জীর অনন্যা মেডিসিন হাউসসহ ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা-তান্ডব চালানোর ঘটনায় মহিপুর থানায় ৩২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর সকালে দায়ের করা মামলায় অজ্ঞাত আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। অনন্ত মুখার্জী এ মামলাটি দায়ের করেছেন। মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহিববুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।
সোমবার রাত সাড়ে সাতটার দিকে এসব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা তান্ডব ও ব্যাপক ভাংচুর চালানো হয়েছে। করা হয়েছে লুটপাট।

এসময় সশস্ত্র সন্ত্রাসীরা কুপিয়ে ও রডের আঘাতে গুরুতর জখম করেছে অনন্ত মুখার্জীকে। তাকে কুয়াকাটা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ২০-২২ সশস্ত্র সন্ত্রাসী মোটর সাইকেলযোগে এসেই দোকানের সামনে নেমে অতর্কিত তান্ডব হামলা চালায়। আহত হয় কুয়াকাটা পৌর যুবলীগ নেতা ও কাউন্সিলর সাগর মোল্লা, ভ্যানচালক হানিফ গাজী এবং পথচারীসহ কয়েক দোকানি। পর্যটকরা এসময় হন্যে হয়ে দৌড়াদৌড়ি করতে থাকে। পর্যটন কর্পোরেশনের মোটেল অভ্যন্তরের অন্তত ১০টি মোটর সাইকেল, পাঁচটি মাইক্রো-প্রাইভেট কারসহ অন্তত ২৭টি গাড়ি ভাংচুর করা হয়।

এ ঘটনার পরপরই কুয়াকাটার আওয়ামী লীগ, যুবলীগ ও ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করে। তারা পর্যটনের মোটেল ইয়ুথ-ইন কমপ্লেক্স ঘেরাও করে রাখে। সেখানে জড়িতদের গ্রেফতারের দাবিতে পথসভা হয়। পথসভায় বক্তব্য রাখেন লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।
অনন্ত মুখার্জী বলেন, আওয়ামী লীগ নেতা মহিববুর রহমানের নির্দেশে এ হামলা-তান্ডব চালানো হয়েছে। মহিববুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের অনেক আগের কেনা জায়গা। এ জমির সামনের অংশের স্থাপনা সওজ উচ্ছেদ করলে তাঁদের জমি দখলের চেষ্টা করলে তার লোক রশিদ মিয়া বাঁধা দেয়ায় তাকে লাঞ্ছিত করা হয়। এ নিয়ে তর্কাতর্কি হয়েছে। মহিববুর রহমান জানান, রাজনৈতিকভাবে তাকে এ ঘটনায় জড়ানোর জন্য মামলায় আসামি করা হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে। সবুজ নামের এক ক্যাডারকে রাতেই গ্রেফতার করা হয়েছে। এমন তান্ডবে কুয়াকাটার ব্যবসায়ীসহ হোটেল মালিক এবং স্থানীয় বাসীন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে পটুয়াখালী পুলিশের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলেও ওসি জানান।
এদিকে কুয়াকাটা প্রেসক্লাবের সদস্য অনন্ত মুখার্জীর দোকানে সশস্ত্র সন্ত্রাসী হামলা ও তাকে মারধরের ঘটনায় প্রেসক্লাবে আজ মঙ্গলবার সকালে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি এ সভায় অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)