বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » পর্যটন » বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত
বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত
বগুড়া প্রতিনিধি :: (১২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) ‘টেকসই পর্যটন-উন্নয়নের উপাদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার সকালে বগুড়া পর্যটন মোটেল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি উদ্বোধন করেন বগুড়া পর্যটন মোটেলের ব্যবস্থাপক জনাব সৈয়দ তরিকুল ইসলাম।
র্যালিটি ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী ও ফুলদীঘি এলাকা হয়ে জাহাঙ্গীরাবাদ সেনানিবাস এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বগুড়া পর্যটন মোটেল ব্যবস্থাপক সৈয়দ তরিকুল ইসলাম বলেন, সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করায় বগুড়া পর্য়টন শিল্পের নতুন সম্ভাবন দেখা দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বগুড়া অর্থনীতিতে ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এই ব্যাপারে বগুড়া ট্যুরিস্ট ক্লারের ভূমিকাও নতুন নান্দনিকতা তৈরি করবে।
বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সাগর এবং সাধারণ সম্পাদক একেএম ইজহারুল হক জিহাদের সার্বিক তত্বাবধানে আয়োজিত র্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন পর্যটন মোটেলের উপ-ব্যবস্থাপক ছালেম শেখ, বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ব্লাড সার্ভিসের প্রতিষ্ঠাতা মাহফুজ রহমান, জিয়াউল হক জুয়েল, জাহাঙ্গীর আলম, মিন্টু মিয়া ও রায়হানুল হক রকি প্রমুখ।





পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম
মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম
আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত
সাজেক এ ৯৫টির বেশী রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত