শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » ভূমিধস : ইউএনডিপি’র বিশেষজ্ঞ দলের রাঙামাটি জেলা পরিষদ প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত
প্রথম পাতা » কৃষি » ভূমিধস : ইউএনডিপি’র বিশেষজ্ঞ দলের রাঙামাটি জেলা পরিষদ প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত
রবিবার ● ১৫ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমিধস : ইউএনডিপি’র বিশেষজ্ঞ দলের রাঙামাটি জেলা পরিষদ প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত

---ষ্টাফ রিপোর্টার :: (৩০ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০১মি.) আজ ১৫ অক্টোবর রবিবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধার ও প্রস্তুতি সংক্রান্ত প্রস্তাবনা তৈরির জন্য ইউএনডিপি নিযুক্ত আন্তর্জাতিক কনসালট্যান্ট Noel Aguelles Puno এবং একজন দেশীয় কনসালট্যান্ট রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদীব কান্তি দাশ এবং রেমলিয়ানা পাংখোয়ার সাথে পরিষদে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

কনসালট্যান্ট মি. নোয়েল তাদের আসার কারণ সম্পর্কে সদস্যদেরকে অবহিত করেন। তিনি সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে ঘটে যাওয়া ভূমিধস প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এধরনের ঘটনা ঘটলে কি কি প্রস্তুতি গ্রহণ করা দরকার এবিষয়ে তিনি সদস্যদের কাছ থেকে পরিষদের মতামত জানতে চান। বিশেষ করে তিনি পার্বত্য জেলা পরিষদের দুর্যোগ ব্যবস্থাপনা বাজেট এবং দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে জানতে চান।

সদস্যবৃন্দ কনসালট্যান্ট মি. নোয়েলকে স্বাগত জানিয়ে বলেন, পরিষদ প্রতিবছর বাজেটের একটি অংশ দুর্যোগ ব্যবস্থাপনার জন্য রাখলেও প্রয়োজনের তুলনায় এর পরিমান অত্যন্ত কম। জরুরী মুহূর্তে পরিষদ পরিস্থিতি মোকাবেলায় সরকারকে অবহিত করে এবং পরবর্তীতে সরকারের নির্দেশনা এবং বরাদ্দের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করে। পার্বত্য চট্টগ্রাম একটি দুর্যোগ প্রবণ এলাকা। প্রতিবছর অতিবৃষ্টিসহ বিভিন্ন দুর্যোগে এখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এসকল মানুষকে মৎস্য, কৃষি, প্রাণীসম্পদ প্রতিপালনে সহায়তা এবং নগদ অর্থের মাধ্যমে পুনর্বাসনে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাসমূহের অংশগ্রহণ অতীব প্রয়োজন বলে মন্তব্য করেন সদস্যবৃন্দ।

সাক্ষাতকার অনুষ্ঠানে ইউএনডিপির-সিএইচটিডিএফ এর ডিস্ট্রিক্ট ম্যানেজার ঔশ্বর্য্য চাকমা, ইউএনডিপি নিযুক্ত ন্যাশনাল কনসালট্যান্ট ও জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ