শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২য় পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২য় পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২য় পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

---ষ্টাফ রিপোর্টার :: (৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৬ মি.) আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১.০০টায় রাঙামাট শহরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয়ে “পরিচালনা বোড” এর ২০১৭-১৮ অর্থ বছরের ২য় সভা বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।
সভায় গত ১৮ জুলাই ২০১৭ তারিখে অনুষ্ঠিত পরিচালনা বোর্ড ১ম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ২০১৭-১৮ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও বিবিধ আলোচনা।

সভার সভাপতি ২০১৭-১৮ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন কাজের তদারকী বাড়ানো মাধ্যমে পূর্ববর্তী বছরের চেয়েও অধিকতর ভালো করার জন্য বোর্ডের সংশ্লিষ্ট সকলকে নিদের্শ দেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় প্রতি বছর ১৮ অক্টোবর তারিখে শেখ রাসেল এর জন্মবার্ষিকী স্মরণের রাঙামাটি পার্বত্য জেলায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে বোর্ড সভা সিদ্ধান্ত গৃহীত হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৭-১৮ অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে উন্নয়নমূলক কাজের অগ্রগতিসহ বোর্ডের নতুন প্রকল্প “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মসূচী হিসাবে উন্নত জাতের বাঁশ উৎপাদন” শীর্ষক প্রকল্পের সার্বিক বিষয়ের তিনি অবগত হন।
সভার সভাপতি বোর্ডের অধীনে পরিচালিত দীর্ঘমেয়াদী প্রকল্প সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প-৩য় পর্যায় এর আওতায় ৪০০০ তম পাড়াকেন্দ্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী নভেম্বর মাসে শেষের দিকে উদ্বোধন করা কথা রয়েছে মর্মে তিনি বোর্ড সভায় উপস্থিত সকলকে অবহিত করেন।

সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (যুগ্ম-সচিব), বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম (যুগ্ম-সচিব), সদস্য-বাস্তবায়ন মো. মনজুরুল আলম (যুগ্ম-সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুদত্ত চাকমা, বোর্ডের সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়ুয়া, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর প্রতিনিধি মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ এর প্রতিনিধি মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ ও উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) পুষ্প স্মৃতি চাকমাসহ বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





আর্কাইভ