শিরোনাম:
●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে
রাঙামাটি, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » বীরকন্যা প্রীতিলতা স্মারক সম্মাননা পেলেন জ্যোতিপ্রভা লারমা
প্রথম পাতা » চট্টগ্রাম » বীরকন্যা প্রীতিলতা স্মারক সম্মাননা পেলেন জ্যোতিপ্রভা লারমা
শনিবার ● ২১ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বীরকন্যা প্রীতিলতা স্মারক সম্মাননা পেলেন জ্যোতিপ্রভা লারমা

---চট্টগ্রাম প্রতিনিধি :: (৬ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.০৯মি.) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় অবস্থিত বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের পক্ষ থেকে বিশিষ্ট সংগ্রামী ব্যক্তিত্ব ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাবেক সহ সভাপতি জ্যোতিপ্রভা লারমাকে বীরকন্যা প্রীতিলতা স্মারক সম্মাননায় ভূষিত করা হয়েছে। বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে ‘বীরকন্যা প্রীতিলতা সাংস্কৃতিক ভবন’ উদ্বোধন উপলক্ষ্যে গতকাল ২০ অক্টোবর শুক্রবার দ্বিতীয় পর্বে স্মারক সম্মাননা প্রদান, আলোচনা সভা, লোককবির আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

শুক্রবার আড়াই টায় সময় ২য় পর্বের অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ্যাডভোকেট সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, বিশিষ্ট নারীনেত্রী নুরজাহান খান ও জ্যোতিপ্রভা লারমা মিনু প্রমুখ।

আলোচনা সভার শেষে প্রধান অতিথি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সম্মাননা স্মারক তুলে দেন জ্যোতিপ্রভা লারমা মিনু, সুলতানা কামাল, গীতি আরা নাসরিন ও নুরজাহান খানকে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তৃতায় জ্যোতিপ্রভা লারমা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন আপোষহীন সংগ্রামী নারী আমার প্রিয় ব্যক্তিত্ব বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে আমাকে তাঁর স্মারক সম্মাননা প্রদান করায় আমি বিশেষভাবে সম্মানিত ও গৌরবান্বিত বোধ করছি। তিনি আরো বলেন, বিপ্লবী কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ঔপনিবেশিক শাসন-শোষণে নিষ্পেষিত জনগণের মুক্তির লক্ষ্যে আত্মোৎসর্গ করতে দ্বিধাবোধ করেননি। তাঁর মহান আত্মত্যাগ যে কোন মুক্তিকামী মানুষকে স্বাধীন ও মর্যাদার সাথে বাঁচতে সংগ্রামী হতে পথ দেখায়। পার্বত্য চট্টগ্রামের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনকে বিপ্লবী প্রীতিলতার সংগ্রামী চেতনা, সাহস ও আত্মবলিদান নানাভাবে প্রভাবিত করেছে। এই মহিয়ষী নারীর আদর্শ জুম্ম নারী সমাজকে সংগ্রামী হতে উজ্জীবিত ও সাহসী করেছে বলে শ্রীমতি লারমা জানান।

এর আগে সকাল সাড়ে ১০ টায় প্রথম পর্বের অনুষ্ঠানে প্রীতিলতা ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার পর ‘বীরকন্যা প্রীতিলতা সাংস্কৃতিক ভবন’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম পর্বের অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নুর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

উল্লেখ্য জ্যোতিপ্রভা লারমা মিনু এক সংগ্রমী নারীর নাম । আজকের পার্বত্য চট্টগ্রামে স্বাদিকার আন্দোলনে তার ভূমিকা অপরিসীম । তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার বড় বোন।





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)