রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খেলা » বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা উদ্বোধন
বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা উদ্বোধন
ক্রীড়া প্রতিবেদক :: (৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৮মি.) আজ থেকে দু’দিন ব্যাপী ৪র্থ বিকেএসপি কাপ বক্সিং প্রতিযোগিতা-২০১৭ শুরু হয়েছে। রবিবার সকালে বিকেএসপি’র পরিচালক (প্রশাসন ও অর্থ) এ.বি.এম রুহুল আজাদ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় বাংলাদেশ এ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারন সম্পাদক এম এ কুদ্দুস খান ও বিকেএসপির নির্বাহী প্রকৌশলী শাহ আশরাফ আলী উপস্থিত ছিলেন। দেশের ৭টি জেলা ক্রীড়া সংস্থা ক্লাব ও বিকেএসপিসহ মোট ১১টি দলের ৮০ জনের অংশগ্রহণে শুরু হয়েছে এ প্রতিযোগিতা।
প্রথম দিনে ৪২ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি’র মো. এনাম আহমেদ নৈহাটি স্পোর্টিং ক্লাবের মো. আল আমিনকে, ৫১ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি’র আব্দুর জব্বার রাজশাহীর বাদশাহ বক্সিং ক্লাবের আরিফুল হোসেন রাকিবকে এবং ৫৪ কেজি ওজন শ্রেণিতে বিকেএসপি’র সামিউল ইসলাম রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার টোটো চাকমাকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ন হয়েছেন।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন