শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কৃষি » পানছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালন
প্রথম পাতা » কৃষি » পানছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালন
শনিবার ● ২৮ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালন

---পানছড়ি প্রতিনিধি :: (১৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪০মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
“পুলিশই জনতা- জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য একটি র‌্যালী থানা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো থানায় গিয়ে শেষ। পরে থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে থানা হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার এম.এম সালাহ উদ্দিন।
বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংচঙ্গা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাহার মিয়া, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি‘র এপিএস খগেন ত্রিপুরা, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা ও পানছড়ি বাজার উন্নয়ন কমিটি‘র সিনিয়র সহ-সভাপতি তপন কান্তি বৈদ্য।
৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন পরিচালিত সভায় আরো বক্তব্য রাখেন, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি আহাম্মদ, প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু ও বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম প্রমূখ।
“থানার পাশ দিয়ে কাঁনা যায় না” এই প্রভাত বাক্যটি শুধুই প্রভাত বাক্য অন্য কিছু নয় উল্লেখ করে ১নং লোগাং ইউপি চেয়ারম্যান ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যানের বক্তব্যকে সমর্থন করে বলেন, যথাযথ ভাবে যারা দায়িত্ব পালন করছে না তাদের বাদ দিয়ে কমিউনিটি পুলিশিং কমিটি নবায়ন করতে হবে, তা হলে এই কমিটির সদস্যদের মনোবল আরো বৃদ্ধি পাবে এবং কাজে গতি আসবে।
বাস র্টামিনালে বে-দখল হয়ে যাচ্ছে তাই যানজট কবলিত বাজার এলাকা থেকে সকল প্রকার যানবাহন র্টামিনালে স্থানান্তরিত করতে পুলিশের সহযোগীতা কামনা করে উপজেলা আ,লীগের সভাপতি বলেন, কমিউনিটি পুলিশের কাজ কি সে সম্পর্কে অবহিত করতে সকল সদস্যদের নিয়ে সভা করার আহবান জানান।
মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে সকলের সহযোগী কামনা করে পানছড়ি থানা অফিসার্স ইনচার্জ (ওসি) উপস্থিত সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমি থানায় নবাগত, থানার দরজা সকলের জন্য সবসময় খোলা রয়েছে, আপনারা পুলিশের সেবা নিন।
সাধারণ জনগন আইন শৃংখ্যলা থেকে শুরু করে সমাজ উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য আঁশি ভাগ কাজ করে এবং পুলিশ ২০ভাগ কাজ করে থাকে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, পুলিশের পক্ষে একা কাজ করে সামাজ থেকে অপরাধ নির্মূল করা কোন অবস্থাতেই সম্ভব নয়, তাই আপনারা অপরাধ দমনে পুলিশকে সহযোগীতা করুন এবং সুন্দর ও সু-শৃংখ্যল সমাজে শান্তিতে বসবাস করুন।





আর্কাইভ