শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » রক্ষা পেতে যাচ্ছে সিলেট শাহ আরেফিন টিলা ধ্বংসের হাত থেকে
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » রক্ষা পেতে যাচ্ছে সিলেট শাহ আরেফিন টিলা ধ্বংসের হাত থেকে
সোমবার ● ১৩ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রক্ষা পেতে যাচ্ছে সিলেট শাহ আরেফিন টিলা ধ্বংসের হাত থেকে

---সিলেট প্রতিনিধি :: (২৯ কার্তিক ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১১মি.) সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় যত্রতত্র খোঁড়াখুঁড়ি করে ‘মৃত্যুকূপে’ পরিণত হওয়ায় যানবাহন চলাচলের সব কটি পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কার্যত ‘বন্দী’ করে টিলার অন্তত ধ্বংসাবশেষ রক্ষার চেষ্টা করছে প্রশাসন।

গত ২৩ জানুয়ারি টিলা কেটে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে টিলার ভূমিধসে একসঙ্গে ছয়জন পাথর শ্রমিকের মৃত্যু ঘটে। এ ঘটনার পর থেকে টিলায় যান চলাচলের তিনটি পথে বাঁশের বেড়া দিয়ে রেখেছিল প্রশাসন। কিন্তু সেই বেড়া ডিঙিয়ে পাথর পরিবহনের ট্রাক চলাচল করত।

২৩ জানুয়ারির পর আরও চারটি ভূমিধসের ঘটনা ঘটলে এবার বাঁশের বেড়া তুলে নির্মাণ করা হচ্ছে পাকা পিলার। গত বৃহস্পতিবার থেকে পিলার নির্মাণের কাজ শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে। এতে টিলার সঙ্গে সরাসরি পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। তখন টিলার অন্তত ধ্বংসাবশেষ রক্ষা পাওয়ার সম্ভাবনা দেখছে উপজেলা প্রশাসন।

লালচে ও বাদামি মাটিতে ঢাকা বড় বড় পাথরখণ্ডের এই টিলা একটি ঐতিহ্যবাহী টিলা। কথিত আছে, হজরত শাহজালাল (রহ.)-এর সফরসঙ্গী শাহ আরেফিন (রহ.) এই টিলায় বিশ্রাম নিয়েছিলেন। সেই থেকে নাম হয়েছে শাহ আরেফিন টিলা। ১৩৭ দশমিক ৫০ একর জায়গার এই টিলাভূমি পুরোটা সরকারি খাস খতিয়ানের।

২৩ জানুয়ারি শ্রমিক হতাহতের ঘটনার পরপর সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তদন্ত করে ‘৪৭ পাথরখেকো’ চিহ্নিত করেন। ২রা ফেব্রুয়ারি ‘৪৭ পাথরখেকো’র তালিকা-সংবলিত তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসনে দাখিল করা হয়। পাথরখেকো সম্পর্কে তদন্ত প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করে টিলাসহ আশপাশের এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করে মারাত্মক ক্ষতির মুখে পুরো এলাকা।

পাথরখেকোরা প্রভাবশালী। সরেজমিন তদন্ত প্রতিবেদনে টিলাকে আর টিলা নয়, ধ্বংসাবশেষ বলে উল্লেখ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনের আলোকে টিলার সঙ্গে যাতায়াতের তিনটি রাস্তায় বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়। যাত্রীবাহী যানবাহন ছাড়া ট্রাকসহ অন্যান্য ভারী যান চলাচল নিষেধ করা হয়। কিন্তু এই নিষেধাজ্ঞা ডিঙিয়ে বাঁশের বেড়া উপড়ে ফেলে পাথরকারবারিদের যান চলাচল করত। সম্প্রতি আরও এক দফা টিলা এলাকায় ভূমিধসে দুজন শ্রমিক চাপা পড়ার ঘটনা ঘটে। এই দুজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করার পর প্রশাসনিক সিদ্ধান্তে টিলায় যাতায়াতের তিনটি রাস্তায় পাকা পিলার নির্মাণ শুরু হয়।

প্রথম পিলার হচ্ছে টিলায় যাতায়াতের নারায়ণপুর-চিকাডহর সড়কের মুখে। দ্বিতীয়টি শাহ আরেফিনবাজার-বনবাড়ী সড়কে এবং তৃতীয়টি পুরান জালিয়ারপাড় সড়কে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল লাইছ চলতি সপ্তাহের মধ্যে পাকা পিলার নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, পাকা পিলার নির্মাণে ওই সব সড়ক দিয়ে পাথরবাহী কোনো যান চলাচল করতে পারবে না। তখন টিলার ওপর যন্ত্রের আর আঁচড় পড়বে না।

এভাবে ‘বন্দী’ করে টিলা রক্ষা হবে কি না ? এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, টিলাটি রক্ষায় গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৭টি টাস্কফোর্স অভিযান চালানো হয়েছে। যেটুকু আছে, সেটা প্রশাসনিক চেষ্টায়। এখন অবশিষ্ট অংশ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টিলা কেটে অবৈধভাবে ঠিক কী পরিমাণ পাথর লুট হয়েছে, এ-সম্পর্কিত কোনো তথ্য প্রশাসনে সংরক্ষিত নেই। তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি পর্যবেক্ষণ প্রতিবেদন থেকে জানা যায়, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বেলা একটি কমিটির মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করে। এতে বলা হয়েছে, ৯৬ দশমিক ২৫ একর জায়গার ৭০ ভাগ টিলা কেটে ৬২ লাখ ৮৮ হাজার পাথর লুটপাট হয়েছে। ২০১৬ সাল থেকে বাকি ৩০ ভাগ টিলা কেটে যত্রতত্র পাথর উত্তোলন চলছে।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ