বুধবার ● ১৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১৪
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-১৪
পটুয়াখালী প্রতিনিধি :: (১ অগ্রহায়ণ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৬মি.) পটুয়াখালীর কলাপাড়া- কুয়াকাটা মহাসড়কের খলিলপুর নামক স্থানে আজ বুধবার সকালে সমুদ্র সৈকত নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৯৮৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পরে। ঘটনাস্থলেই যাত্রী মোসা. সরভানু (৮০) মারা যায় । এ দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ১৪ যাত্রী।
আহত যাত্রীরা জানায় ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল বাসটি। বাসের চালক পথে আমতলী এসে নেমে যায়। এরপরে হেল্পার গাড়ি চালাচ্ছিল। বেপরোয়া চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে বলে যাত্রীদের অভিযোগ।
কুয়াকাটার খাজুরা গ্রামের মৃত আব্দুর রহমান মোল্লার স্ত্রী নিহত সরভানু ঢাকায় তার ছেলের বাসা থেকে বাড়ি ফিরছিল। এছাড়া গুরুতর জখম বাসযাত্রী জাকির হোসেন ও তানিয়াকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। আরও আহত ১২ যাত্রীকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বাস দুর্ঘটনার কথা তদন্ত করে জানান, নিহত সরভানুর লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো এবং এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)