বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন
খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে একজনের যাবজ্জীবন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৬ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৭মি.) খাগড়াছড়িতে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত মো. মোস্তফা নামে একজনকে যাবজ্জীবন দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল। আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য্যরে আদালত ধর্ষককে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়।
খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর জানান, ২০০৯ সালের ৮ মার্চ দীঘিনালা উপজেলার মধ্যম বোয়ালখালী গ্রামের চার বছর বয়সী শিশুকে মাইনী নদীর পাশের তামাক ক্ষেতে নিয়ে ধর্ষণ করে মোস্তফা। এ ঘটনায় শিশুর পিতা জিমিত চাকমা বাদী হয়ে দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ২০০৯ সালের ৩০ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দায়ের পর আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। যাবজ্জীবন ছাড়াও ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়ে আদালত ধর্ষক মোস্তফাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)