শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় শতবর্ষীয় বৌদ্ধ শ্মশানের সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় শতবর্ষীয় বৌদ্ধ শ্মশানের সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ
মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উখিয়ায় শতবর্ষীয় বৌদ্ধ শ্মশানের সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ

---


পলাশ বড়ুয়া,উখিয়া প্রতিনিধি :: উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ পশ্চিম বড়ুয়া পাড়ার শত বছরের পুরোনো বৌদ্ধ শ্মশানের পবিত্রতা রক্ষার্থে সীমানা প্রাচীর নির্মাণ কাজে জালিয়াপালং ইউনিয়নের পূর্ব লম্বরীপাড়া গ্রামের ভুমি দস্যু জাফর মিয়ার পুত্র মাহমুদুল হক অবৈধ বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷
জানা যায়, ১ ডিসেম্বর সকাল ১১টার দিকে হলদিয়াপালং ইউনিয়নে পশ্চিম বড়ুয়াপাড়াস্থ শত বত্‍সরের পুরোনো বৌদ্ধ শ্মশানের পবিত্রতা রক্ষার্থে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে পাশ্ববর্তী জালিয়াপালং ইউনিয়নের জাফর মিয়ার পুত্র মাহমুদুল হকের অভিযোগের প্রেক্ষিতে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি)র নেতৃত্বে সীমানা প্রাচীর নির্মাণ কাজ বন্ধ রাখার মৌখিক আদেশ দেন ৷ এ সময় নির্মাণ কাজ বাঁধা দানকারী জাফর মিয়া বলেন, উক্ত শ্মশান তাদের পৈত্রিক সম্পত্তি ছিল ৷ দীর্ঘদিন আগে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে বেদখলে চলে যায় এবং তখন থেকে বৌদ্ধ শ্মশান হিসেবে চিহ্নিত করে ব্যবহার করা হচ্ছে ৷
সরেজমিন, হলদিয়াপালং ইউনিয়নের, রুমখা পশ্চিম বড়ুয়াপাড়া, রুমখাঁ মহাজন পাড়া, পশ্চিম মরিচ্য, রুমখাঁ গোরাচাঁন মাতবরপাড়া সহ ৪টি বৌদ্ধ গ্রামের একমাত্র শ্মশান ভুমিটি অন্তত: শত বত্‍সরের পুরোনো বৌদ্ধ শ্মশান বলে জানা যায় ৷ একই সাথে হিন্দু শ্মশান সহ একটি নব প্রতিষ্ঠিত পূর্ব লম্বরীপাড়া জামে মসজিদ নামে ৩টি ধর্মীয় প্রতিষ্ঠান সহাবস্থানে থাকলেও সম্প্রতি পাশ্ববর্তী ইউনিয়ন জালিয়াপালংয়ের স্থায়ী বাসিন্দা মাহমুদুল হক অনধিকার চর্চা করে বৌদ্ধ শ্মশানটি অবৈধ দখলের চেষ্টা করে ৷ যার ফলে পূর্বের সীমানা পিলারের চিহ্নিত মতে শ্মশান রক্ষা তথা পবিত্রতার স্বার্থে সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে ৷ এদিকে উপজেলা প্রশাসনের এ ধরণের হস্তক্ষেপে বৌদ্ধ জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে ৷ 

---

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু বলেন, এটি একটি ২/৩শত বত্‍সরের পুরোনো বৌদ্ধ শ্মশান৷ শ্মশানের পবিত্রতা রক্ষার কাজে যারা বাঁধা দিচ্ছে তারা সম্পূর্ণ বেআইনী ভাবে করছে ৷ নির্মাণ কাজে বাঁধা দেয়ার বিষয়টি আমি পরে অবগত হয়েছি এবং খোঁজ খবর নিয়ে বিষয়টি মীমাংসা করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান ৷ একই অভিমত ব্যক্ত করে স্থানীয় ইউ.পি সদস্য স্বপন শর্মা রনি বলেন, এটা জাফর মিয়ার পৈত্রিক সম্পত্তি নয়, এটা সরকারী সম্পত্তি তথা শত বত্‍সরের পুরোনো বৌদ্ধ শ্মশান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ৷
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বলেন, তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন ৷
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শ্মশানের পবিত্রতা রক্ষার্থে সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধা দেওয়ায় কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন শ্মশান রক্ষা কমিটির সভাপতি ভুলু বড়ুয়া মাঝি, সাধারণ সম্পাদক প্রদীপ বড়ুয়া, প্রবীণ ব্যক্তিত্ব ধীরেন্দ্র বড়ুয়া, পুরাতন রুমখাঁ বৌদ্ধ সমাজ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সকল সদস্য সহ বৌদ্ধ গ্রামের সকল উপাসক-উপাসিকা বৃন্দ ৷ 

আপলোড: ১ ডিসেম্বর ২০১৫: বাংলাদেশ : সময় : রাত ১০.৩০ মিঃ





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)