শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচন
বুধবার ● ২ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচন

---

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর এ পর্যন্ত মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র কিনেছেন৷
২৯ নভেম্বর রবিবার বিকেল পাঁচটার মধ্যে তারা এ মনোনয়ন ফরম কিনেন ৷
এই পাঁচ প্রার্থী হলেন- বর্তমান মেয়র ও জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিছুর রহমান, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মো. আহসান উল্লাহ, আওয়ামী লীগ কর্মী একেএম সাখাওয়াত হোসেন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ এবং ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী ফরহাদ আহম্মেদ মমতাজী৷
এদের মধ্যে বিএনপি এবং ইসলামী আন্দোলন দলীয় মনোনয়নের অনুমতিপত্র জমা দিলেও আওয়ামী লীগের কোনো প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা দেননি নির্বাচন কমিশনে৷
এদিকে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনী এলাকায় স্থাপিত বিলবোর্ড, ব্যানার-পোস্টার সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হলেও এখনো তা সরানো হয়নি৷
শ্রীপুর পৌর নির্বাচনের গাজীপুর জেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ২৬ নভেম্বর বৃহস্পতিবার শ্রীপুর পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে৷ রবিবার বিকেল পর্যন্ত মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর (সাধারণ) পদে ৪৩ জন এবং কাউন্সিলর (সংরক্ষিত) পদে ১০ জন মনোনয়নপত্র কিনেছেন৷ আগামী ৩০ ডিসেম্বর বুধবার এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ২৮ ডিসেম্বর সোমবার মধ্য রাত থেকে নির্বাচনের দিন (৩০ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সকল প্রচার প্রচারণা বন্ধ থাকবে৷
তবে, ১৪ ডিসেম্বর সোমবার থেকে শ্রীপুর পৌর নির্বাচনের প্রার্থীরা প্রতীকসহ ২৮ ডিসেম্বর সোমবার মধ্যরাতের আগ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন৷ সে অনুযায়ী তফসিল ঘোষণার আগে কিংবা ১৪ ডিসেম্বর সোমবার আগ পর্যন্ত আগাম প্রচার-প্রচারণার অংশ হিসেবে যারা যারা পোস্টার, ব্যানার ও বিলবোর্ড স্থাপন করেছেন নির্বাচন কমিশন ৪৮ ঘন্টার মধ্যে ওইসব অপসারণের নির্দেশ দিয়েছেন৷
সরেজমিনে দেখা গেছে, ২৯ নভেম্বর রবিবার বিকেলেও পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রার্থীদের ছবি ও ভোট চাওয়ার বিভিন্ন স্লোগান দিয়ে বিলবোর্ড, পোস্টার ও ব্যানার শোভা পাচ্ছিল৷ কিন্তু এসব উচ্ছেদে কোথায়ও কোনো অভিযান চালানো হয়নি৷
এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান জানান, রবিবার সম্ভাব্য প্রার্থীদের স্থাপিত কিছু কিছু পোস্টার-ব্যানার নিজেরা নামিয়েছেন৷ সোমবার এ ব্যাপারে সতর্কীকরণ মাইকিং করা হবে৷ তারপরও না সরালে মোবাইল কোর্ট পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷ 





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ