মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নান্দাইলে গাড়ীর চাপায় এক ভিক্ষুকের মৃত্যু
নান্দাইলে গাড়ীর চাপায় এক ভিক্ষুকের মৃত্যু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (২৮ অগ্রহায়ন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৮মি.) ময়মনসিংহের নান্দাইলে অজ্ঞাত গাড়ীর চাপায় এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুছ ছালাম (৬০) নান্দাইলের দাতারাটিয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
১২ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের দশালিয়া মোড় এলাকায় অজ্ঞাত গাড়ীর চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বিকেল ৪ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের দশালিয়া মোড় এলাকায় অজ্ঞাত দ্রুতগামী গাড়ী ভিক্ষুককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এলাকার লোকজন মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
নান্দাইল মডেল থানার ওসি মো. ইউনস আলী এ সত্যতা নিশ্চিত করে জানান, ভিক্ষা করার সময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ীর চাপায় তার মৃত্যু হয়েছে। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।তবে
অজ্ঞাত গাড়ীটি সনাক্তের চেষ্টা চলছে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা