শুক্রবার ● ১৫ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের মানববন্ধন
খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৫মি.) ইসরাইলী ইহুদি কর্তৃক ফিলিস্থীনি মুসলমানদের হত্যা,ধর্ষণ,নির্যাতনসহ জেরুজালেমকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্টাম্প কর্তৃক ইসরাইলের রাজধানী ঘোষনা ও স্বীকৃতির প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখা।
আজ শুক্রবার জুমার নামাজের পর খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্ত্বরে ইসলামী আন্দোলনের বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দসহ মুসল্লিরা এ মানববন্ধনে অংশ নেয়। এ সময় মার্কিন প্রেসিডেন্ট এর এ ধরণের আচরণের সমালোচনা করে নেতৃবৃন্দরা বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের হত্যা নির্যাতন,ধর্ষনসহ নির্মম অত্যাচারের কথা তুলে ধরে সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরো গড়ে তুলতে তৈরী হওয়ার আহবান জানান নেতৃবৃন্দরা।
বাংলাদেশ ইসলামী আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদের এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের খাগড়াছড়ি সদর থানা সভাপতি এড. আব্দুল মোমিন, ইসলামী আন্দোলনের খাগড়াছড়ি জেলা সম্পাদক আল-আমিন,পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মুফতি ইমাম উদ্দিন কাশেমী,ইসলামী শ্রমিক আন্দোলনের খাগড়াছড়ি সভাপতি আ: জব্বার গাঝী, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, আলম হোসেন ও মাওলানা মাহ উদ্দিন বীন সুরুজ এ সময় বক্তব্য রাখেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১