বৃহস্পতিবার ● ২১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে যুব গেমসের পুরস্কার বিতরণ
খাগড়াছড়িতে যুব গেমসের পুরস্কার বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৪ মি.) খাগড়াছড়ির জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থা’র সভাপতি মো. রাশেদুল ইসলাম বলেছেন, ক্রীড়া চর্চার মাধ্যমে দেশ ও জাতির আগামী নেতৃত্ব বিকশিত করতে হবে। শারীরিক সক্ষমতা অর্জন ও শৃঙ্খলাপূর্ণ জীবনের ভিত্তি সুদৃঢ় হয়। জয়-পরাজয় মেনে নতুন প্রতিযোগিতায় লড়ে যাবার বিরল মানসিকতার জন্য খেলাধূলার কোন বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খাগড়াছড়ি স্টেডিয়ামে ‘বাংলাদেশ যুব গেমস ২০১৮’ এর জেলা পর্যায়ে বাছাই পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাপনী দিনে মহালছড়ি এবং সদর উপজেলার ফুটবল, ভলিবল ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এতে ফুটবলে খাগড়াছড়ি সদর, ভলিবল ও কাবাডিতে মহালছড়ি উপজেলা চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব