বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে টয়লেটে সন্তান প্রসবের পর নবজাতকের মৃত্যু
গাজীপুরে টয়লেটে সন্তান প্রসবের পর নবজাতকের মৃত্যু

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি ::
গাজীপুরের কালীগঞ্জে নয় মাসের এক অন্তঃসত্ত্বা নারী টয়লেটে সন্তান প্রসব করেছে ৷
২ ডিসেম্বর বুধবার সকালে হৃদয় বিদারক ওই মর্মান্তিক দুর্ঘটনাটি কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামে ঘটে ৷ এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷ আর টয়লেটে প্রসব হওয়া সেই নবজাতকটি অবশেষে মৃত্যু বরণ করে ৷
এলাকাবাসীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, দেড় বছর আগে ওই গ্রামের মহসিন আলীর ছেলে শাহিন মিয়া (২৪) তারই আপন চাচা ছানাউল্লার মেয়ে মিতু আক্তারকে (১৫) ভালোবেসে বিয়ে করেন ৷ বিয়ের কয়েকদিন পরই অল্প বয়স্ক মিতু সন্তান সম্ভবা হয় ৷ দেখতে দেখতে মিতুর অনাগত সন্তানের বয়স নয় মাস অতিবাহিত হয়৷ সব কিছু ভালোই চলছিল ৷ সকালে হঠাত্ প্রসব বেদনা উঠে ৷ অল্প বয়স্ক মিতু ব্যাপারটি বুঝতে না পেরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির সংলগ্ন টয়লেটে যায় ৷ সেখানেই মিতু ফুটফুটে একটি ছেলে সন্তান প্রসব করেন ৷ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই নবজাকতটি টয়লেটের কমোডের ভেতরে পড়ে যায় ৷ এ সময় মিতুর চিত্কারে পরিবারের লোকজন ছুটে এসে প্রায় দুই ঘন্টা যাবত্ চেষ্টা করে নবজাতকটি উদ্ধার করলেও অতঃপর তার মৃত্যু হয় ৷ পরে নবজাতকটিকে ইসলাম ধর্মের নিয়মানুযায়ী তার বিকেলে দাফন সম্পন্ন করা হয় ৷ আর হৃদয় বিদারক ওই মর্মানত্মিক দুর্ঘটনাটিকে ঘিরে ওই এলাকায় বইছে শোকের মাতম৷
মোক্তারপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. মোফাজ্জল হোসেন খান প্রতিনিধিকে জানান, ওই নবজাতকের বাবা শাহিন তার এখানেই কাজ করেন ৷ বিষয়টি ওর কাছ থেকেই তিনি প্রথম শুনেছেন ৷





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা