শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » বাস চাপায় যুবক ও ট্রেনের ধাক্কায় নারী নিহত
প্রথম পাতা » গাজিপুর » বাস চাপায় যুবক ও ট্রেনের ধাক্কায় নারী নিহত
বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাস চাপায় যুবক ও ট্রেনের ধাক্কায় নারী নিহত

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীতে বাস চাপায় ২ ডিসেম্বর বুধবার দুপুরে উজ্জল (২২) নামে এক যুবক নিহত হয়েছে ৷ অপর দিকে, গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় বুধবার দুপুরে অজ্ঞাত পরিচয়ে (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে ৷
নিহত উজ্জলের বাড়ি কিশোরগঞ্জ জেলায় ৷ তার পিতার নাম মোস্তফা৷ পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে ৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানায়, বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পূর্বদিক থেকে পশ্চিম পাশে ডিভাইডার ক্রসিং করে পার হওয়ার সময় এ দুর্ঘটনার স্বীকার হন ৷ এসময় দুর্ঘটনা ঘটিয়ে ঘাতক বাসটি দ্রুত ঢাকার দিকে পালিয়ে যেতে সক্ষম হয় ৷ এ ব্যাপারে টঙ্গী মডেল থানায় একটি মামলা হয়েছে ৷
অপর দিকে, গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় বুধবার দুপুরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে ৷ নিহতের পরিচয় পাওয়া যায়নি ৷ বয়স আনুমানিক ৩৫ বছর ৷ পরনে লাল-খয়েরি বোরকা ও সাদা-কালো চেক সালেয়ার কামিজ রয়েছে ৷
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এসআই মো. আলাউদ্দিন প্রতিনিধিকে জানান, দুপুর ১২টার বউবাজার এলাকায় রেল লাইন ধরে হেটে যাবার সময় অজ্ঞাত ট্রেনের সঙ্গে ওই নারীর ধাক্কা লাগে ৷ এতে তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় ৷ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ৷ 





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)